আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের । আজ (১০ মে) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেছেন দুই নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন এবং সালমা খাতুন।
বিশ্বকাপের আগে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ২৫ মে দেশ ছাড়বে বাংলাদেশ দল। বিশ্বকাপে দলে খুব একটা চমক নেই।
দলে চমক হিসেবে জায়গা করে নিয়েছেন তাজ নেহার। ডানহাতি এই ব্যাটারকে নেয়ার কারণ হলো লোয়ার অর্ডার শক্তিশালী করা। তাজ নাহার ১৫ মাস আগে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৮টি-টোয়েন্টিতে কেবল ৪৪ রান করলেও ব্যাট হাতে সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। তাজ আসায় সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। নিয়মিত অধিনায়ক নিগার সুলতানার হাতেই থাকছে বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্ব। তার ডেপুটি হিসেবে থাকবেন নাহিদা আক্তার।
নতুন মুখ হিসেবে বিশ্বকাপে এসেছেন জুয়াইরিয়া ফেরদৌস। বিশ্বকাপ বাছাই এবং শ্রীলঙ্কার বিপক্ষে একটি সিরিজ খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বমঞ্চে যাচ্ছেন এই ওপেনার।
২০২৬ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ (দশম সংস্করণ) আগামী ১২ জুন থেকে ৫ জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে। ১২ জুন এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। বাংলাদেশ দল তাদের মিশন শুরু করবে ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে।
এরপর লাফবরোতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। আগামী ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মাগলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুাইরিয়া ফেরদৌস ও তাজনেহার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















