সর্বশেষ খবর

আইএসএসএ কর্মকর্তার মৃত্যুতে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের শোক

ইসলামিক সলিডারিটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের (আইএসএসএ) টেকনিক্যাল ডিরেক্টর আশরাফ সায়েদ আবদেল্লাতিফ দাহরুগ মারা গেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) ৬২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।

১৯৬৪ সালের ৬ জুলাই জন্ম নেওয়া দাহরুগ দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ক্রীড়ার উন্নয়ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন কার্যক্রমে তার উল্লেখযোগ্য অবদান ছিল। পেশাগত জীবনে তার অভিজ্ঞতা, দক্ষতা ও ক্রীড়ার প্রতি নিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে তাকে সম্মানিত অবস্থানে নিয়ে যায়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশন ও ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। তার সঙ্গে ফেডারেশনের সব সহসভাপতি, সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান, সদস্য, কোচ, বিচারক ও কর্মকর্তা-কর্মচারীরা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এক শোকবার্তায় বাংলাদেশ আর্চারি ফেডারেশন জানায়, দাহরুগের মৃত্যু আন্তর্জাতিক ক্রীড়া সম্প্রদায়ের জন্য অপূরণীয় ক্ষতি। তার পেশাদারিত্ব, জ্ঞান ও ক্রীড়ার উন্নয়নে অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সহমর্মিতা জানানো হয়। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করা হয়েছে।

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দীর্ঘ কর্মজীবনের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করা দাহরুগের বিদায়ে শোক নেমে এসেছে সংশ্লিষ্ট ক্রীড়া মহলে। তার অবদান ও সেবার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে আন্তর্জাতিক ক্রীড়া সম্প্রদায়।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles