সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে

ওয়ানডে সিরিজ

অনুশীলনে বাংলাদেশের ক্রিকেটাররা

এক যুগেরও বেশি সময় আগে ২০১৩ সালে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করেছিল বাংলাদেশ। তারপর অনুষ্ঠিত প্রতিটা সিরিজেই হার সঙ্গী বাংলাদেশের। লম্বা সময় ব্যবধানে আজ বাংলাদেশের সামনে আবার সিরিজ জয়ের হাতছানি।

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে। বেলা ১১টায় চট্টগ্রামে শুরু হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি।

তিন ম্যাচের সিরিজটি দুই ম্যাচ শেষে ফল ১-১। ঢাকার মিরপুরে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচ জিতে সফরকারী দল এগিয়ে যায়। পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় স্বাগতিক দল। ফলে তৃতীয় ম্যাচ উভয় দলের সামনে সিরিজ জয়ের সুযোগ এনে দিয়েছে। এমন ম্যাচে বাংলাদেশ তাকিয়ে আছে বোলারদের দিকে। ব্যাটসম্যানরা বড় রানের মধ্যে নেই বলে ব্যাটিং নিয়ে অস্বস্তি আছে। ভালো করতে পারছেন না দুই স্পিনার রিশাদ হোসেন আর মেহেদি হাসান মিরাজও।

তবে বাংলাদেশের পেসাররা দারুণ করছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচের আগে চট্টগ্রামের পরিসংখ্যান বাংলাদেশের বোলাররা প্রেরণা নিতে পারেন। গত চার বছরে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আটটি ওয়ানডে খেলে বাংলাদেশের প্রতিপক্ষের ৬৫টি উইকেট নিয়েছেন। তার মধ্যে পেসাররা পেয়েছেন পেসাররা। তাও মাত্র ৫.৪৯ গড়ে।

অনুশীলনে ক্রিকেটাররা

ফিরতে পারেন মোস্তাফিজুর

শেষ ওয়ানডের আগে একটা স্বস্তিও রয়েছে বাংলাদেশের শিবিরে। চোটের কারণে প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি পেসার মোস্তাফিজুর রহমান। এ ম্যাচে তাকে দেখা যেতে পারে। আগের দিন অনেকটা সময় নিয়ে নেটে বলে করেছেন তিনি। খেলার জন্য তিনি প্রস্তুত বলে জানিয়েছেন কোচ শন টেইট।

আজকের ম্যাচে পেসারদের ওপর আস্থা রাখছেন টেইট। আগের দিন সংবাদ সম্মেলনে সে কথা জানালেন তিনি। ঢাকার ভিন্ন ধরণের উইকেটে তারা ভালোভাবে মানিয়ে নিয়েছে। এখানে আশা করছি তারা ভালো করবে।

ফর্মে নাহিদ রানা

পেস বোলিংয়ে বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছেন নাহিদ রানা। দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। পুরোটা সময় ঘন্টায় ১৪০ কিলোমিটারের বেশি বেগে বল করে সফরকারী ব্যাটারদের জন্য অস্বস্তি তৈরি করেছিলেন এ পেসার।

সিরিজ জয়ের প্রত্যাশা কিউইদের

প্রতিপক্ষ নিউজিল্যান্ড আছে ভিন্ন মেজাজে। বিভিন্ন লিগে খেলতে ব্যস্ত থাকায় নিয়মিত একাধিক খেলোয়াড়দের ছাড়াই তারা এ সফরে এসেছে। জয় দিয়ে সিরিজ শুরু করেছে। আর শেষে সিরিজ জয় করলে তাদের জন্য বাড়তি পাওয়া হবে। সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন তাদের পেসার নাথান স্মিথ। বলেন, এখানে সিরিজটা জেতাটা আমাদের জন্য দারুণ ব্যাপার হবে।

Exit mobile version