পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে মিরপুর টেস্টে বাংলাদেশের লিড । রোববার টেস্টের তৃতীয় দিন চতুর্থ সেশনে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে স্বাগতিকরা। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ১.৫ ওভারে ৭ রান তোলে শান্তর দল। ফলে তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের লিড হয়েছে ৩৪ রানের।
বৃষ্টির পর ৬টা ১৫ মিনিট পর্যন্ত খেলা চলার কথা থাকলেও আলোকস্বল্পতায় আগেই শেষ হয়। ফলে চতুর্থ দিনে ১৫ মিনিট আগে খেলা শুরু হবে। তৃতীয় দিন শেষে মাহমুদুল হাসান জয় ২ ও সাদমান ইসলাম শূন্য রানে অপরাজিত আছেন। স্পিনার মেহেদী হাসান মিরাজ শিকার করেন ৫ উইকেট। এর আগে নিজেদের প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ফিফটিতে ৪১৩ রান তোলে বাংলাদেশ। জবাবে টেস্টে দ্বিতীয় দিন দারুণ ব্যাটিং করে সফরকারীরা। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ২৩৪ রানে পিছিয়ে থেকে সকালে ব্যাটিংয়ে নামে পাকিস্তান।
আজান ৮৫ নিয়ে ব্যাটিংয়ে নেমে অভিষেক টেস্টে সেঞ্চুরি তুলে নেন। তবে সেঞ্চুরির পর তাসকিনের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেওয়ার আগে ১৬৫ বলে ১০৩ রান করেন তিনি। আব্দুল্লাহ ৩৭ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে হাফ সেঞ্চুরি তুলে নেন। এরপর ব্যাটিংয়ে নেমে অধিনায়ক শান মাসুদ দলীয় ২২৬ রানের মাথায় তাসকিনের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।
এরপর পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হানেন মিরাজ। মাসুদ শাকিল শূণ্য ও রানে বিদায় নেন তিনি। আব্দুল্লাহ ফজল ৬০ রান করে মিরাজের বলে বিদায় নেন। কিন্তু দুপুর দেড়টার পর থেকেই কালো মেঘে আকাশ অন্ধকার হয়ে উঠতে শুরু করে। এসময় স্টেডিয়ামের ফ্লাডলাইট গুলোও জ্বালিয়ে দেওয়া হয়। খানিক পরে ফেরত আসে রোদ। সোয়া দুইটার দিকে বৃষ্টি নামতে শুরু করে।
বল হাতে মিরাজ-নাহিদের ঝলক
পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান তাইজুল ইসলামের শিকার হয়ে সাজঘরে ফেরার সময় বৃষ্টি শুরু হয়। বিলম্ব না করে সঙ্গে সঙ্গে চা বিরতিতে যান আম্পায়াররা। অবশেষে বৃষ্টি থামার পর বিকেল ৪টা ১৫ মিনিটে খেলা শুরু হয়। এরপর শেষ বিকেলে বল হাতে জ্বলে উঠে বাংলাদেশ। মিরাজ নেন বাকি দুটি উইকেট। নাহিদ রানা ও তাইজুল একটি করে উইকেট তুলে নেয়। বৃষ্টির আগে ৬ উইকেটে পাকিস্তান সংগ্রহ করেছে ৩৪৯ রান। ৫৫ রান নিয়ে সালমান আগা অপরাজিত ছিলেন।
বৃষ্টির পর আর উইকেটে টিকতে পারেনি সালামন। রানার বলে আঘা বিদায় নেন ৫৯ রানে। বাকিরা সুবিধা করতে পারেনি।
সংক্ষিপ্ত স্কোর
- বাংলাদেশ প্রথম ইনিংস ৪১৩/১০
- পাকিস্তান প্রথম ইনিংস ৩৮৬/১০
- বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ১.৫ ওভারে ৭/০
- বাংলাদেশ ৩৪ রানে লিড
- মিরাজের ৫ উইকেট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















