পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিন শেষে ১৭৯ রানের লিড বাংলাদেশের । চতুর্থ দিনেও বৃষ্টির কারণে ৯০ ওভার খেলা হয়নি। এ দিন লাঞ্চের পর বৃষ্টি হারায় খেলা বন্ধ হয়ে যায়। শেষ বিকেলে খেলা শুরু হলেও পুরো ওভার খেলা হয়নি। সারা দিনে মাত্র ৪৮.৪ ওভারে খেলা মাঠে গড়িয়েছে।
চতুর্থ দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৮ ও মুশফিকুর রহিম ১৬ রান নিয়ে ক্রিজে আছেন। ফলে ঢাকা শেষে টেস্টে ফলাফল নিয়ে শঙ্কা রয়েছে। জিততে শেষ দিনে প্রথম সেশনে বাংলাদেশকে দ্রত রান তুলে পাকিস্তানকে বড় লক্ষ্য দিয়ে ব্যাটিংয়ে নামিয়ে অলআউট করতে হবে।
মুমিনুলের রেকর্ড গড়া ফিফটি
শেষ বিকেলে বৃষ্টির পর ব্যাটিংয়ে নেমে টেস্টে ক্যারিয়ারে টানা পাঁচ টেস্টে ফিফটি তুলে বিদায় নেন মুমিনুল হক ১২০ বলে চার বাউন্ডারিতে ৫৬ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার। এদিন শুরুতেই দুই উইকেট হারিয়ে দারুণ জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল। টেস্টে বাংলাদেশের হয়ে কেবল চারটি জুটিতে এসেছে তাদের চেয়ে বেশি রান। উইকেটে বোলারদের জন্য সহায়তা ক্রমেই বাড়ছে। অসমান বাউন্স কঠিন পরীক্ষা নিচ্ছে ব্যাটসম্যানদের। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় মাটি কামড়ে পড়ে আছেন দুই ব্যাটসম্যান।
মিরপুর শেরে বাংলায় এদিন শুরুতে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় বলেই চার হাঁকালেও দেখে-শুনেই খেলছিলেন দুই ওপেনার। কিন্তু আব্বাস আফ্রিদির কাছে পরাস্থ হন জয়। ব্যক্তিগত ৪ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। রিভিউ নিয়েও হয়নি কোনো ফায়দা। আর ইনিংসের ১১তম ওভারে সাজ ঘরের পথ ধরেন আরেক ওপেনার সাদমান ইসলাম। এবার ঘাতক হাসান আলি। তার করা বলে ব্যক্তিগত ১০ রানে স্লিপে ক্যাচ তুলে নেন বাংলাদেশি এই ওপেনার।
এর আগে বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পেলেও শেষ পর্যন্ত বাংলাদেশের চেয়ে পেছনেই থাকে পাকিস্তান। টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ৩৮৬ রান করে থেমে যায় তাদের ইনিংস। দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে ১.৫ ওভারে বিনা উইকেটে ৭ রান করে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
- বাংলাদেশ প্রথম ইনিংস ৪২৩/১০
- পাকিস্তান প্রথম ইনিংস ৩৮৬/১০
- বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ১৫২/৩
- চতুর্থ দিন শেষে বাংলাদেশ লিড ১৭৯
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















