ব্যাংককে বাংলাদেশ নারী ফুটবলারদের ১ম প্রস্তুতি ম্যাচ

ব্যাংককে বাংলাদেশ নারী ফুটবলারদের ১ম প্রস্তুতি ম্যাচ

ব্যাংককের আলপাইন ফুটবল ট্রেনিং ক্যাম্পে বাংলাদেশ নারী দলের অনুশীলন।

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর মুকুট ধরে রাখার মিশন নিয়ে থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশ নারী ফুটবলারদের ১ম প্রস্তুতি ম্যাচ , এই লক্ষ্যে এখন কঠোর অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। প্রস্তুতির অংশ হিসেবে আজ (১০ মে, ২০২৬) সকালে দল তাদের তৃতীয় সফল প্রশিক্ষণ সেশন সম্পন্ন করেছে।

ব্যাংককের আলপাইন ফুটবল ট্রেনিং ক্যাম্পে আজ সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় বাঘিনীদের কসরত। প্রধান কোচের তত্ত্বাবধানে টেকনিক্যাল স্টাফরা আজ মূলত বলের দখল রাখা এবং নিখুঁত পাসিং ড্রিলের ওপর জোর দিয়েছেন।

ব্যাংককে বাংলাদেশ নারী ফুটবলারদের ১ম প্রস্তুতি ম্যাচ এ ঋতুপর্ণা চাকমা

বিশেষ করে মাঝমাঠের সঙ্গে রক্ষণভাগের সমন্বয় বাড়াতে ডিফেন্ডার ও মিডফিল্ডারদের জন্য ছিল পজিশন ধরে রাখার বিশেষ অনুশীলন। সেশনের শেষ ভাগে গোল করার দক্ষতা বা ফিনিশিং ড্রিল এবং সেট-পিস নিয়ে দীর্ঘক্ষণ কাজ করেন ফুটবলাররা।

দেড় ঘণ্টার তীব্র অনুশীলন শেষে খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি কাটাতে ‘আইস বাথ’ রিকভারি সেশন করানো হয়। দলের জন্য সবচেয়ে ইতিবাচক খবর হলো, বর্তমানে স্কোয়াডের প্রতিটি সদস্য শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ ফিট আছেন। কোনো ধরনের চোট বা ইনজুরি সমস্যা না থাকায় পূর্ণ শক্তি নিয়েই এগোচ্ছে বাংলাদেশ দল।

ম্যাচ সূচিতে পরিবর্তন: কাল মাঠে নামছে বাংলাদেশ

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ থাইল্যান্ডের টায়ার-১ ক্লাব কাসেম বান্ডিত ওমেন্স এফসি-র বিপক্ষে প্রথম “ক্লোজড-ডোর” প্রস্তুতি ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে কোচিং স্টাফের কৌশলগত সিদ্ধান্তে ম্যাচের সময় একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। দলের প্রধান কোচের মতে, প্রথম প্রস্তুতি ম্যাচের আগে মেয়েদের আরও একদিন বাড়তি প্রস্তুতির সুযোগ দেওয়া প্রয়োজন।

নতুন সূচি অনুযায়ী:

সাফের মূল মঞ্চে নামার আগে আগামীকালকের এই ম্যাচটি আফঈদা-ঋতুপর্ণাদের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ। কাসেম বান্ডিত এর মতো শক্তিশালী ক্লাবের বিপক্ষে এই ম্যাচটি বাংলাদেশের কৌশলী ফুটবল ও ফিটনেস পরখ করার “অ্যাসিড টেস্ট” হিসেবেই দেখা হচ্ছে।

Exit mobile version