বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের জটিলতায় ইরান। নিরাপত্তার ইসুতে ভারতের মাটিতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ। এরপর ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন করেছি বিসিবি। কিন্তু তাতে লাভ হয়নি। আইসিসি বাংলাদেশের সেই আবদেন সারা দেয়নি। এবার ফিফা বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশের মতোই ঝামেলায় পেড়েছে ইরান।
যুক্তরাষ্ট্রেই হবে ইরানের বিশ্বকাপ ম্যাচ। ইরানের বিশ্বকাপ ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় সরানোর অনুরোধ শেষ পর্যন্ত নাকচ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। লজিস্টিক জটিলতার কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম।
গত মাসে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) নিরাপত্তা উদ্বেগের কারণে ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বাইরে আয়োজনের আবেদন জানায়। তবে ফিফা স্পষ্ট জানিয়ে দেয়, নির্ধারিত সূচি অনুযায়ীই সব ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই।
মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে শেইনবাউম বলেন, ‘ফিফা সিদ্ধান্ত নিয়েছে ম্যাচগুলো নির্ধারিত স্থানেই হবে। স্থান পরিবর্তন করলে আয়োজন জটিল হয়ে পড়বে।’ যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ফিফা।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ায় এই ইস্যুটি আরও সংবেদনশীল হয়ে ওঠে। ইরান তাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এমনকি দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ ইঙ্গিত দেন, নিরাপত্তা নিশ্চিত না হলে দল বিশ্বকাপ বয়কটও করতে পারে।
তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশ্বস্ত করে বলেছেন, ইরান বিশ্বকাপে অংশ নেবে এবং সব কিছু পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে। আগামী বিশ্বকাপে ইরান ‘গ্রুপ জি’-তে রয়েছে। তাদের গ্রুপে রয়েছে বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। সূচি অনুযায়ী, ইরানের তিনটি গ্রুপ ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে—দুটি লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে।
উল্লেখ্য, ইরানের সঙ্গে আলোচনায় সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার কথা জানানোর পরপরই পাকিস্তান ত্যাগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। এয়ার ফোর্স টু বিমানে করে পাকিস্তানের ইসলামাবাদ থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের উদ্দেশে রওনা হয়েছেন ভ্যান্স ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা। বিমানটি উড্ডয়নের আগে তিনি সিঁড়ির উপর থেকে হাত নাড়েন।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় ‘ইসলামাবাদ আলোচনা’ শুরু হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর রোববার (১২ এপ্রিল) সকালে শেষ হয়। পরে সেখানে একটি সংবাদ সম্মেলন করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এর পরেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট পাকিস্তান ত্যাগ করেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















