অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ । চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। তিন টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ।
ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। যে কারণেই টি-টোয়েন্টি সিরিজও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল টাইগাররা। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে নেমে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ।
চট্টগ্রামে প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৪ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটাররা ভালো করলেও ৭ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজ হারের হতাশা থাকলেও, হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় বলেন,
আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। উইকেটে সেট হওয়ার পর বড় ইনিংস খেলতে হবে ব্যাটারদের। তাহলেই ম্যাচ জয় সম্ভব।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে একাদশে নতুন মুখের ইঙ্গিত
আমরা বিশ্বাস করি, পরের ম্যাচেই আমরা ঘুরে দাঁড়াবো। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে একাদশে পরিবর্তন আসতে পারে বাংলাদেশ দলে। লেগ-স্পিনার রিশাদ হোসেনের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন পেসার তাসকিন আহমেদ।প্রথম ম্যাচে ৪ ওভারে ২৬ রানে ১ উ ইকেট নিলেও, দ্বিতীয়টিতে ব্যয়হুল ছিলেন রিশাদ। ৪ ওভারে ৪৬ রান দিয়েও উইকেটের দেখা পাননি তিনি। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। প্রথম দুই ম্যাচেও খেলতে পারেননি তিনি।
সিরিজের শেষ ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। খেলছেন না সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও আব্দুল গাফ্ফার সাকলাইন।
একাদশে ফিরেছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। তবে শেষ ম্যাচের জন্য দলে কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া। একই একাদশ নিয়ে খেলছে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা সফরকারীরা।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন (উইকেটকিপার), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ ।
অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটকিপার), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, ন্যাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা, স্পেন্সার জনসন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















