বাংলাদেশ – জিম্বাবুয়ে টেস্ট শুরু রোববার । স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে এক মাত্র টেস্টে রোববার মাঠে নামছে বাংলাদেশ। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। ম্যাচটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত না হলেও সামনে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলের মাটিতে টেস্ট আছে বাংলাদেশের।
সেজন্য হারারে টেস্টকে বেশ গুরুত্ত্বের সাথে দেখা হচ্ছে টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন,
এই ম্যাচেও নিজেদের সেরাটাই দিতে চান তারা। সন্তুষ্টি জানালেন জিম্বাবুয়ের আয়োজন আর সুযোগ-সুবিধা নিয়ে। ‘বেশ কিছু খেলোয়াড় বেশ কয়েকদিন আগে এসেছি। এডজাস্টমেন্ট ভালোভাবেই হয়েছে।
আশা করছি ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত। কিছু খেলোয়াড় পরে এসেছে তবে আশা করি এই কয়দিনের অনুশীলনে মানিয়ে নিয়েছে। আশা করি ম্যাচে এডজাস্টমেন্টে খুব একটা সমস্যা হবে না। টাইগাররা সেরা প্রস্তুতি নেওয়ারই চেষ্টা করছে জানিয়ে তিনি আরও বলেন, এখানে যেসব সুযোগ-সুবিধা আছে সে অনুযায়ী আমরা সেরা প্রস্তুতি নেওয়ারই চেষ্টা করেছি।
জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ
সবাই আত্মবিশ্বাসী আছে, গত কয়েক সিরিজে ভালো ক্রিকেট খেলছি। আশা করি এই টেস্টে ভালো কিছু করতে পারব। অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিও এখানে সেরে নিতে চায় বাংলাদেশ। যাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের আগে নিজেদের ভালোভাবে প্রস্তুত রাখা যায়। শান্ত বলেন, ম্যাচটা জিততে চাই, ভালো ক্রিকেট খেলতে চাই। এই সিরিজের পর বেশ কিছু অ্যাওয়ে সিরিজ আছে। এই সিরিজে কতটা ভালো খেলছি এটা ইম্পরট্যান্ট। ব্যাটার-বোলাররা ভালো করলে সামনের সিরিজেও কাজে আসবে। লক্ষ্য থাকবে কত ভালো ক্রিকেট আমরা খেলতে পারি।
টেস্ট শেষে একই ভেন্যুতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৬ জুলাই। এরপর ৯ জুলাই দ্বিতীয় এবং ১১ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দুই দল। টেস্ট এবং ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই সেন্ট্রাল আফ্রিকা টাইম বা স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে কুইন্স স্পোর্টস ক্লাবে। যেখানে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ১৫ জুলাই। এরপর একদিন করে বিরতি দিয়ে ১৭ জুলাই দ্বিতীয় এবং ১৯শ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো সেন্ট্রাল আফ্রিকা টাইম অনুযায়ী দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষ ২০২৫ সালে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই সিরিজ শেষ হয় ১-১ সমতায়
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩























