বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ইমরানুর রহমান ৬০ মিটার স্প্রিন্টে প্রত্যাশিত ফল না পেলেও নিজের মৌসুমের সেরা টাইমিং করেছেন।
পোল্যান্ডে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৪৯ জন স্প্রিন্টারের মধ্যে তিনি ৩৭তম স্থান অর্জন করেন। দুই নম্বর হিটে অংশ নিয়ে ইমরান ৬.৭১ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন। তার হিটে সাতজনের মধ্যে পঞ্চম হলেও এটি ছিল চলতি মৌসুমে তার সেরা পারফরম্যান্স।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রতিটি হিটের প্রথম তিনজন এবং সব হিট মিলিয়ে দ্রুততম তিনজন অ্যাথলেট সেমিফাইনালে জায়গা পান। সেই হিসেবে ইমরানুর রহমান শেষ পর্যন্ত পরবর্তী রাউন্ডে উঠতে পারেননি।
ইংল্যান্ডপ্রবাসী এই স্প্রিন্টার ২০২৩ সালে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ-এ স্বর্ণপদক জিতে বাংলাদেশের অ্যাথলেটিকসে ইতিহাস গড়েছিলেন। তবে এরপরের আসরগুলোতে তিনি সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি।
এদিকে, দলের সঙ্গে অ্যাথলেটিক্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক কিতাব আলীর ম্যানেজার হিসেবে যাওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে দোহাগামী ফ্লাইট বিলম্বিত ও পরে স্থগিত হওয়ায় তিনি শেষ পর্যন্ত যেতে পারেননি।
কে এই ইমরানুর?
ইমরানুর রহমান একজন ব্রিটিশ-বাংলাদেশী স্প্রিন্টার (দৌড়বিদ), যিনি বর্তমানে বাংলাদেশের দ্রুততম মানব হিসেবে পরিচিত। তিনি মূলত ৬০ মিটার এবং ১০০ মিটার দৌড় ইভেন্টে বিশেষ পারদর্শী। ইমরানুর পেশায় একজন একাউন্ট্যান্ট, তবে অ্যাথলেটিক্সের প্রতি ভালোবাসার কারণে ইংল্যান্ডে প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হয়ে খেলছেন।
সংক্ষিপ্ত পরিচিতি:
জন্ম: ৫ জুলাই, ১৯৯৩।
পরিচিতি: লন্ডন প্রবাসী বাংলাদেশী অ্যাথলেট।
প্রধান অর্জন: ২০২৩ সালের কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের ৬০-মিটার ড্যাশে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েন। এটি ছিল এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক।
জাতীয় রেকর্ড:
তিনি বাংলাদেশের দ্রুততম মানব, যিনি ২০২১-২০২২ সালের বিভিন্ন প্রতিযোগিতায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।
২০২৪ প্যারিস অলিম্পিক: তিনি ২০২৪ প্যারিস অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
রেকর্ড: ১০০ মিটার স্প্রিন্টে ১০.১১ সেকেন্ড (২০২৩, লন্ডন) তার ব্যক্তিগত সেরা টাইমিং।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















