বোর্ডে পরিবর্তন কিছুই আর অবাক করে না – সিমন্স

প্রধান কোচ ফিল সিমন্স! বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তন কিছুই আর অবাক করে না - সিমন্স কে ( টাইগার প্রধান )। নিউজিল্যান্ডের বিপক্ষে...

বিসিবির অস্থিরতা নিয়ে মুখ খুললেন সিমন্স।

দুই বছরের কম সময়ে তিন জন বোর্ডের প্রধানকে দেখেছেন প্রধান কোচ ফিল সিমন্স! বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তন কিছুই আর অবাক করে না – সিমন্স কে ( টাইগার প্রধান )। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বুধবার মিরপুরে টাইগারদের অনুশীলন শেষে বিসিবির পরিবর্তন নিয়ে জানতে চাইলে এমন কথাই বলেছেন বাংলাদেশের প্রধান কোচ।

২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান সাবেক ক্যারিবিয়ান তারকা ফিল সিমন্স। সে সময় বিসিবি সভাপতি ছিলেন ফারুক আহমেদ, তিনিও বোর্ডে তখন নতুন। সিমন্স কোচ থাকাকালে সেই ফারুকের মসনদের ইতি তো ঘটেছেই, আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডও এখন অতীত। নতুন সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের আর এক সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খান। 

বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে ক্ষমতার এই পালাবদল অনেককে অবাক করলেও সিমন্স মোটেও অবাক হননি। বুধবার দুপুরে মিরপুরে তিনি সাংবাদিকদের বলেন,

প্রথমত, এটা আমাদের কাজে কোনো প্রভাব ফেলেনি। যে ক্যাম্প হয়েছে, পরিকল্পনামতোই হয়েছে। খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলে কিনা এটা খেলোয়াড়দেরই জিজ্ঞেস করতে হবে। তবে আমি কোনো সাইকোলজিক্যাল প্রভাব দেখিনি। তারা সবাই কঠোর পরিশ্রম করেছে, অন্য সময়ের মতোই।

এছাড়া তিনি জানান, ‘আমার ওপর এসব প্রভাব ফেলে না। আমার কাজ হলো দলকে প্রস্তুত করে তোলা। আমাদের কোচিং গ্রুপের কাজে এটা কোনো প্রভাব ফেলেনি।

বোর্ডে এমন পরিবর্তে খেলোয়াড়দের ওপর কোনো প্রভাব পড়েছে কিনা জানতে চাইলে সিমন্স বলেন,

প্রথমত, এটা আমাদের কাজে কোনো প্রভাব ফেলেনি। যে ক্যাম্প হয়েছে, পরিকল্পনামতোই হয়েছে। খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলে কিনা এটা খেলোয়াড়দেরই জিজ্ঞেস করতে হবে। তবে আমি কোনো সাইকোলজিক্যাল প্রভাব দেখিনি। তারা সবাই কঠোর পরিশ্রম করেছে, অন্য সময়ের মতোই।

তিনি আরও বলেন,‘হ্যাঁ তার সাথে কথা হয়েছে। ২ দিন আগে প্রস্তুতি ম্যাচ চলাকালে সে এসেছিল। ড্রেসিংরুমে এসেছিল, কথা হয়েছে। তাই হ্যাঁ, একাধিকবার কথা হয়েছে… ওরা তো কেউ প্রধান কোচ হিসেবে আসেনি। আমি আমার কাজ করেই যাচ্ছি। আমরা প্রস্তুত হচ্ছি, তৈরি করছি। সেটাই করে যাচ্ছি। আমাদের প্রচেষ্টা তো কেউ বদলে দিচ্ছে না।

তবে বারংবার বোর্ড পরিবর্তন নিয়ে প্রশ্নে অবশ্য একটু বিরক্তই হয়েছেন সিমন্স। টাইগার এই কোচ বলেই বসলেন, ‘এবার ক্রিকেটের প্রসঙ্গে আসা যাক?

Exit mobile version