বাঁচা-মরার ম্যাচে কাতারের মুখোমুখি বসনিয়া

কানাডার মুখোমুখি সুইজারল্যান্ড

বাঁচা-মরার ম্যাচে কাতারের মুখোমুখি বসনিয়া । বিশ্বকাপের গ্রুপ পর্ব এখন জমে উঠেছে বেশ ভালোভাবেই। ‘বি’ গ্রুপে দুই ম্যাচ শেষে কানাডা ও সুইজারল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে অনেকটাই এগিয়ে গেছে। ফলে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে এবার জয়ের বিকল্প নেই কাতার এবং বসনিয়া ও হার্জেগোভিনার সামনে। বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় সিয়াটলে মুখোমুখি হবে দল দুটি।

দুই দলই এখন পর্যন্ত পেয়েছে মাত্র ১ পয়েন্ট। এই অবস্থায় ড্র হলে সেটি কোনো দলের জন্যই খুব একটা কাজে আসবে না। সেরা তৃতীয় দলের সমীকরণে টিকে থাকতে হলেও পূর্ণ তিন পয়েন্ট প্রয়োজন। তাই ম্যাচটি কার্যত দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে।

ম্যাচের আগে বসনিয়া কোচ সের্গেই বার্বারেস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার দল রক্ষণাত্মক ফুটবল খেলতে নামছে না। জয়ের জন্য শুরু থেকেই আক্রমণাত্মক মানসিকতা নিয়ে মাঠে নামবে তারা। বার্বারেস বলেন, ৯০ মিনিট শুধু রক্ষণ সামলানোর পরিকল্পনা তাদের নেই, বরং ম্যাচটি হবে দুই দলের আক্রমণাত্মক লড়াই।

তিনি আরও বলেন, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কখনো কখনো প্রতিপক্ষকে জায়গা দিতে হয়, তবে বসনিয়ার মূল লক্ষ্য থাকবে তিন পয়েন্ট নিশ্চিত করা। তার মতে, এটি লং বল কিংবা শুধু ডিফেন্স নির্ভর ম্যাচ হবে না, বরং দুই দলের জয়ের ক্ষুধা ম্যাচটিকে অন্য মাত্রা দেবে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে কাতার এগিয়ে থাকলেও সেটিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না বসনিয়া কোচ। তার বিশ্বাস, কাগজে-কলমের হিসাব সবসময় মাঠে কাজ করে না। ভালো ফর্ম অনেক সময় পার্থক্য গড়ে দেয়।

একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে কানাডা ও সুইজারল্যান্ড মুখোমুখি হবে। তবে সিয়াটলের এই ম্যাচেই নির্ধারিত হতে পারে কারা শেষ মুহূর্ত পর্যন্ত নকআউটের দৌড়ে টিকে থাকবে।

Exit mobile version