বিশ্বকাপের দল ঘোষণার ডামাডোল শেষ। এখন চূড়ান্ত লড়াইয়ে নামার আগে চলছে প্রস্তুতি ম্যাচের পালা। তারই অংশ হিসেবে রবিবার রাতে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে পানামার জালে ব্রাজিলের ছয় গোল , এই প্রস্তুতি ম্যাচে তারা উড়িয়ে দিয়েছে পানামাকে। দ্বিতীয়ার্ধের চার গোলসহ ৬-২ গোলে জয় পেয়েছে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ব্রাজিল।
ভিন্ন ছয় খেলোয়াড় ব্রাজিলের হয়ে গোল করেছেন। ভিনিসিয়ুস জুনিয়র, কাসেমিরো, রায়ান, লুকাস পাকুয়েতা, ইগর থিয়াগো ও দানিলো গোল করেন। এর মাঝে থিয়াগো পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে স্কোরশিটে নাম লেখান।
খেলোয়াড় পরীক্ষা নিরীক্ষা
কোচ কার্লো আনচেলোত্তি এই ম্যাচকে খেলোয়াড়দের পরীক্ষা নিরীক্ষার কাজে লাগিয়েছেন। দ্বিতীয়ার্ধে ১০ খেলোয়াড় পরিবর্তন করেন। র্যাংকিংয়ে ৩৪ নম্বরে থাকা মিসরের বিপক্ষে ব্রাজিল তাদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে।
এই ম্যাচে কোচ আনচেলোত্তি আলোচিত খেলোয়াড় নেইমারকে মাঠে নামাননি। ইনজুরির কারণে তিনি এ সময়ে মাঠে নামার প্রতি অবস্থায় নেই। সম্ভবত বিশ্বকাপের প্রথম ম্যাচেও তিনি মাঠে নামতে পারবেন না।

দ্বিতীয় মিনিটে প্রথম গোল
মাত্র দ্বিতীয় মিনিটেই ব্রাজিল গোল করে এগিয়ে যায়। ভিনিসিয়ুস জুনিয়র করেন গোলটি। তবে বেশিক্ষণ এই গোল তারা ধরে রাখতে পারেনি। আত্মঘাতি গোলের সুবাদে পানামা খেলায় ফিরে আসে। বিরতির আগ মূহুর্তে কাসেমিরো আবার ব্রাজিলকে এগিয়ে নেন। তবে দ্বিতীয়ার্ধে একের পর এক গোল হজম করতে হয়েছে পানামাকে। একে একে রায়ান, লুকাস পাকুয়েতা, ইগর থিয়াগো ও দানিলো গোল করে আনচেলোত্তিকে স্বস্তি এনে দেন। সেই সঙ্গে ব্রাজিলিয়ান ভক্তদেরও বিশ্বকাপ ঘিরে আশাবাদী হওয়ার সুযোগ করে দেন। ম্যাচের শেষ গোলটি করে পানামা। ৮৪ মিনিটে কার্লোস হার্ভে গোল করে ব্যবধান কমান।
ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ মরক্কো
আসন্ন বিশ্বকাপে ব্রাজিল ‘সি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। তাদের সঙ্গে গ্রুপে আরও রয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। শেষ দুটো দল অপেক্ষাকৃত দুর্বল হলেও মরক্কোর কাছ থেকে ব্রাজিল কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে পারে। দল দুটো মাঝে ফিফা র্যাংকিংয়ে খুব বেশি পার্থক্য নেই। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের বর্তমান র্যাংকিং পাঁচ। মরক্কো রয়েছে ১১ নম্বরে। আগামী ১৩ জুন এই মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হবে। যুক্তরাষ্ট্রের ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ১৯ জুন ব্রাজিল হাইতির বিপক্ষে মাঠে নামবে। দলটি গ্রুপ পর্বের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ২৪ জুন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















