তামিমকেও ব্লক করেছেন বুলবুল

তামিমকেও ব্লক করেছেন বুলবুল

তামিমকেও ব্লক করেছেন বুলবুল, ছবি : সংগৃহীত

সভাপতি পদ হারানোর পর । কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর অনেক গণমাধ্যমকর্মীকে বিভিন্ন সময় মোবাইল নেটওয়ার্ক কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে ‘ব্লক’ করে আলোচিত হন আমিনুল ইসলাম বুলবুল। এবার রেহাই পাননি বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল, নিজেই জানিয়েছেন তিনি।

তামিমকেও ব্লক করেছেন বুলবুল সেটি আজ ক্যাপ্টেনস কার্ড প্রদাণের সময় নিজেই জানিয়েছেন তিনি। অথচ সভাপতি হওয়ার আগে যারা বুলবুলের ‘ব্লক’ লিস্টে ছিলেন, অনেকের সঙ্গেই আবার যোগাযোগ শুরু করেন তিনি। এই খেলাটা অনেকের সঙ্গেই খেলেছেন সাবেক এই ক্রিকেটার।

সাবকে অধনিায়ক হিসেবে ‘ক্যাপ্টন্স র্কাড’গ্রহণ করার জন্য আমনিুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হয়ছেন তামিম ইকবাল। কারণ, সদ্য সাবেক বিসিবি সভাপতি বুলবুল নতুন র্বোড প্রধান তামিমকে ফোনে ‘ব্লক’ করে রখেছেনে। কার্ড বিতরণ অনুষ্ঠানে তামিম নিজেই এই তথ্য দিয়েছেন বুধবার।

কয়েকদিন আগে বুলবুলের র্বোড ভেঙে তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠন করা দেওয়া হয়েছে জাতীয় ক্রীড়া পরষিদ থেকে। এই  সিদ্ধান্ত না মেনে নিজেকে একমাত্র বৈধ সভাপতি দাবি করে বিবৃতি দিয়েছিলেন বুলবুল। কিন্তু আইসিসি তামিমের বোর্ডকে অনুমোদন দেওয়ায় আইনি লড়াই করতে পারেননি বুলবুল।

৭ এপ্রিল দায়িত্ব নেওয়ার ১০ দিনের মধ্যেই সাবেক অধিনায়কদের সম্মানিত করার আয়োজন করেছেন তামিম। যিনি নিজেও একজন সাবেক অধিনায়ক। ১৯৯৯ সালে বাংলাদশের প্রথম বিশ্বকাপের অধিনায়ক হওয়ায় এই আয়োজনে কার্ড তৈরি ছিল বুলবুলেরও। কিন্তু তার সঙ্গে যোগাযোগই সম্ভব হয়নি বিসিবির।

তামিমকেও ব্লক করেছেন বুলবুল

এ বিষয়ে তামিম বলেছেন,‘আমি বুলবুল ভাইকে কল করেছি, উনাকে মেসেজও পাঠিয়েছি। তারপরে উপলব্ধি করলাম যে আমিও ব্লকড (ফোন/হোয়াটসঅ্যাপে ব্লকড)। উনার সঙ্গে যোগাযোগ হয়নি।’ তামিম নিজে সব অধিনায়কের সঙ্গে যোগাযোগ করেছেন। সবাইকেই তিনি ফোন করে দাওয়াত দিয়েছেন। কিন্তু নানা পরিস্থিতির কারণে কয়েকজন আসতে পারেননি।

তামিম বলেছেন,‘আজকে অননেকেই আসে নাই বিভিন্ন পরিস্থিতির কারণে। আমি সবার সঙ্গেই কথা বলার চেষ্টা করেছি। মাশরাফি ভাই, সাকিবকে কল দিয়েছি। (নাঈমুর রহমান) দুর্জয় ভাইয়ের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি যেহেতু উনি একটা পরস্থিতিতে (কারাগার) আছেন। উনার স্ত্রীর সঙ্গে যোগাযোগ হয়েছে, উনাকে অবগত করেছে। আমি বলেছি কার্ডটা পরিবারের কাছে পাঠিয়ে দেব।’

যারা আসতে পারেননি তারা যেকোনো সময় কার্ড গ্রহণ করতে পারবেন বলে জানান বিসিবি প্রধান, ‘আমি একটা জিনিস বলতে চাই, এই কার্ডগুলো আপনাদের জন্য রেডি আছে। প্লিজ, প্লিজ আমাদের থেকে আপনাদের সুবিধাজনক সময়ে নিয়ে নিবেন।’

Exit mobile version