ঢাকা টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালো করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত তৃতীয় দিনে কোন উইকেটের পতন হয়নি চন্দরপল এবং গ্রিভস অপরাজিত থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উইন্ডিজকে । এরইমধ্যে ক্যারিয়ারের ৩য় ফিফটি তুলে নিয়েছেন চন্দরপল। গ্রিভসের সঙ্গে এই জুটি থেকেও এসেছে ৫০ রানের বেশী।
মাঠে আছেন লিটন: হাতের চোটে গতকাল উইকেটকিপিং না করলেও আজ করছেন লিটন দাস। আগের দুই দিনই আলোকস্বল্পতার কারণে খেলা আগেভাগে শেষ হয়ে গেছে। তাই আজ আলো থাকলে দিনের দ্বিতীয় ও তৃতীয় সেশনে ১৫ মিনিট করে বাড়তি সময় যোগ হবে। প্রথম সেশন আগের মতো দুই ঘণ্টাই থাকবে। হাসান মাহমুদ ও মিরাজ ১টি করে আর তাইজুল নিয়েছেন ২টি উইকেট।


