দেখে নিন আসিফ-আমিনুলদের ‘অনিয়ম। প্রায় একগাদা অভিযোগ নিয়ে ২৮ মিনিটের লিখিত বক্তব্য। সেখানে তুলে ধলা হলো অনেক অনিয়ম! ফলে নির্বাচনের ছয় মাসের মাথায় আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এসএসসি।
আমিনুলের বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে এনএসসি। কমিটির প্রতিবেদনে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক-ক্রীড়া (উপসচিব) মোহাম্মদ আমিনুল এহসান, সেগুলো হলো:
১. ক্যাটাগরি ১ থেকে অভিযোগ জেলা বা বিভাগীয় ক্রীড়া সংস্থা।
২. অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর নাম পুনঃপ্রেরণের নির্দেশ।
৩. নির্দিষ্ট ব্যক্তিকে মনোনয়নের জন্য চাপ।
৪. অধিকাংশ অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।
৫. নির্ধারিত সময়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়নি
৬. ক্যাটাগরি ১ এ প্রভাব বিস্তারের লক্ষ্যে অ্যাডহক কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে বিসিবির অযৌক্তিক হস্তক্ষেপ।
৭. একাধিক সাক্ষাৎকারের ভিত্তিতে কমিটি দেখতে পায় যে সাবেক ক্রীড়া উপদেষ্টা নির্বাচন প্রক্রিয়ায় অযৌক্তিকভাবে হস্তক্ষেপ করেছেন।
৮. বিসিবি সভাপতি, সাবেক ক্রীড়া উপদেষ্টা এবং তার এপিএস সাইফুল ইসলাম ই-ভোটিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও কারচুপির সঙ্গে জড়িত ছিলেন।
৯. নির্দিষ্ট স্থান থেকে ই-ভোট প্রদান করা হয়েছে এবং এতে ভোটের গোপনীয়তা রাখা হয়নি যা মৌলিক গণতান্ত্রিক নীতি এবং বিসিবি সংবিধানের পরিপন্থী।
১০. অ্যাডহক কমিটিতে আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমূল আবেদীন ফাহিমকে অন্তর্ভুক্ত করা
১১. বিসিবি নির্বাচনকে বিসিবি সভাপতি, সাবেক ক্রীড়া উপদেষ্টা ও অন্যান্য সহযোগীদের সহায়তায় নিয়ন্ত্রণ করেছেন।
১২. তদন্তে শনাক্তকৃত কার্যক্রমগুলো বিসিবি সংবিধানের একাধিক ধারা লঙ্ঘন করেছে।
১৩. ক্যাটেগরি ২, মেট্রোপলিটন ক্লাব থেকে অভিযোগ। ও নির্বাচনে কারচুপি।
১৪. কাউন্সিলরদের ই-ভোটিং সিস্টেমের মাধ্যমে ভোট দিতে প্রভাবিত করা হয়েছিল।
১৫. সময়সীমার পরে ফারুক আহমেদের মনোনয়ন গ্রহণ।
১৬. পছন্দের প্রার্থীদের অনৈতিক সুবিধা প্রদান।
১৭. নির্দিষ্ট স্থানে ই-ভোটারদের ভোট প্রদানে প্রভাবিত করা।
১৮. ভোটারদের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে ভোট দিতে বাধ্য করা।
১৯. নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল।
২০. বিসিবি সংবিধানের একাধিক ধারা লঙ্ঘন করা ।
২১. ক্যাটেগরি ৩ থেকে অভিযোগ, প্রাক্তন ক্রিকেটার ও অন্যান্য। অভিযোগ সূত্র জনাব কাজী মোহাম্মদ ইউশা এবং অন্যান্য প্রাক্তন ক্রিকেটার বা কাউন্সিলরদের পক্ষে।
২২. আমিনুল ইসলাম বুলবুল, নিজাম উদ্দিন চৌধুরী এবং অন্য পরিচালকরা বিসিবি বোর্ডের সিদ্ধান্ত সম্পর্কিত বিবৃতিতে সাংঘর্ষিক তথ্য প্রদান করেছেন।
২৩. সংবিধানের কাঠামোগত দুর্বলতা এমন একটি পরিবেশ সৃষ্টি করেছে যেখানে শনাক্তকৃত অনিয়মগুলো ঘটতে সুযোগ পেয়েছে।
২৪. বিসিবি নির্বাচন নিয়মের অসম্পূর্ণতা প্রাপ্তি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















