কলকাতাকে হারিয়ে চেন্নাইয়ের দ্বিতীয় জয়

কলকাতাকে হারিয়ে চেন্নাইয়ের দ্বিতীয় জয়

কলকাতাকে হারিয়ে চেন্নাইয়ের দ্বিতীয় জয়, ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতাকে হারিয়ে চেন্নাইয়ের টানা দ্বিতীয় জয় এসেছে মঙ্গলবার। নিজেদের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ৩২ রানে হরিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্সকে। এর ফলে টানা পাঁচ ম্যাচে জয়হীন থাকল কলকাতা।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেটে ১৯২ রান তুলে কলকাতাকে হারিয়ে চেন্নাইয়ের জয় আসে। প্রথমে ২৫ রানের ওপেনিং জুটি, এরপর ৪৭ রানের দ্বিতীয় জুটি এবং ৩৯ রানের তৃতীয় উইকেট জুটিতে ভালো সংগ্রহের ভিত পায় চেন্নাই।

ঝড়ো তোলা স্যামসনের ব্যাট হাত থেকে উড়ে যায়, ছবি : সংগৃহীত

সঞ্জু স্যামসন ৩২ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ৪৮ এবং আয়ুশ মহাত্রে মাত্র ১৭ বলে ৬টি চার ও ২টি ছয়ে ৩৮ রান করে আউট হন। এই ভিতের ওপর চতুর্থ উইকেটে ডেওয়াল্ড ব্রেভিস ও সরফরাজ খান আরও ৫১ রানের জুটি গড়েন।

কলকাতাকে হারিয়ে চেন্নাইয়ের জয়

সরফরাজ ১৮ বলে ১টি চার, ২টি ছয়ে ২৩ ও ব্রেভিস ২৯ বলে ৪টি চার, ২টি ছক্কায় ৪১ রান করেন। কার্তিক ত্যাগি দুটি উইকেট নেন। জবাবে নেমে ২৯ রানেই দুটি উইকেট হারায় কলকাতা। সুনিল নারাইন ১৭ বলে ২টি করে চার-ছক্কায় ২৪ রানে সাজঘরে ফেরেন।

এরপর ৫০ রানের জুটি গড়েন অংকৃশ রঘুবংশী ও আজিঙ্কা রাহানে। রঘুবংশী ১৯ বলে ৩টি চার ও ১টি ছয়ে ২৭ এবং রাহানে ২২ বলে ২টি ছক্কায় ২৮ রান করেন। পরপর দুই ওভারে এ দুজনের বিদায় ঘটে। তারপর ক্যামেরন গ্রিন (০) ও রিংকু সিং (৬) দ্রুতই ফিরে গেলে রান তোলার গতি কমে যায় কলকাতার।

নূর আহমেদ দুর্দান্ত বোলিং করেন, ছবি : সংগৃহীত

শেষদিকে রোভম্যান পাওয়েল ২২ বলে ১টি চার, ২টি ছয়ে অপরাজিত ৩১ এবং রমনদ্বীপ সিং ২৩ বলে ৪টি চার, ১টি ছয়ে ৩৫ রান করলেও জিততে পারেনি কলকাতা। তারা ২০ ওভারে সাত উইকেটে ১৬০ রান করতে পেরেছে।

চেন্নাইয়ের পক্ষে দুর্দান্ত বোলিং করেন আফগান স্পিনার নূর আহমেদ। তিনি চার ওভারে ২১ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া আনশুল কামবোজ চার ওভারে ৩২ রান খরচায় নেন ২টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

চেন্নাই- ১৯২/৫; ২০ ওভার (স্যামসন ৪৮, ব্রেভিস ৪১, মহাত্রে ৩৮, সরফরাজ ২৩; ত্যাগি ২/৩৫, নারাইন ১/২১, অনুকূল ১/২১)।

কলকাতা- ১৬০/৭; ২০ ওভার (রমনদ্বীপ ৩৫, রোভম্যান ৩১*, রাহানে ২৮, অংকৃশ ২৭, নারাইন ২৪; নূর ৩/২১, কামবোজ ২/৩২, খলিল ১/২৪)।

ফল : চেন্নাই সুপার কিংস ৩২ রানে জয়ী।

ম্যাচসেরা : নূর আহমেদ।

Exit mobile version