টানা দ্বিতীয় জয়ে গ্রুপ শীর্ষে কলম্বিয়া

বিশ্বকাপ ফুটবল

টানা দ্বিতীয় জয়ে গ্রুপ শীর্ষে কলম্বিয়া

কঙ্গোর জালে কলম্বিয়ার গোল।

বিশ্বকাপ ফুটবলে ‘কে’ গ্রুপে টানা দ্বিতীয় জয়ে গ্রুপ শীর্ষে কলম্বিয়া । এস্তাদিও আকরনে বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচে তারা কঙ্গোকে হারিয়েছে। ম্যাচের ৭৬ মিনিটে একমাত্র গোলটিক রেন দানিয়েল মুনোজ। এ জয়ে কলম্বিয়া নক আউট পর্বের পথে অনেকটা এগিয়ে গেল। অন্যদিকে কঙ্গোর নক আউটের পথটা বেশ কঠিন হয়ে পড়লো।

দুই খেলা শেষে কলম্বিয়ার পয়েন্ট ৬। টানা দুই জয়ে তারা গ্রুপের শীর্ষে উঠে এসেছে। তাদের উত্থানে শীর্ষস্থান হারিয়েছে পর্তুগাল। কলম্বিয়ার ম্যাচের একটু আগে উজবেকিস্তানকে উড়িয়ে পর্তুগাল শীর্ষে উঠে এসেছিল। দুই ম্যাচ থেকে পর্তুগালের পয়েন্ট ৪। কঙ্গোর ১। গ্রুপের অপর দলের সংগ্রহ শূন্য।

গ্রুপের শেষ ম্যাচে পর্তুগাল কলম্বিয়ার মুখোমুখি হবে। এ ম্যাচের ওপর গ্রুপের শীর্ষস্থানে কে থাকবে তা নির্ভর করছে। অন্য ম্যাচে কঙ্গো মুখোমুখি হবে উজবেকিস্তানের। এ ম্যাচে কঙ্গো জয় পেলে তারা নক আউট পর্বের পথে অনেকটা এগিয়ে যাবে। তবে অন্যসব গ্রুপের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে তাদের ভাগ্য।

ম্যাচের শুরু থেকেই কলম্বিয়া খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে। মাঝ মাঠে তাদের পাসিং ও দ্রুত বল আদান প্রদান কঙ্গোর রক্ষণ ভাগকে শুরু থেকেই চাপে রাখে। উইং ব্যবহার করে বারবার তারা আক্রমণ সাজাতে থাকে। অন্যদিকে কঙ্গো শুরু থেকেই রক্ষণাত্মক কৌশল নেয়। নিজেদের অর্ধে বেশির ভাগ খেলোয়াড় রেখে প্রতিপক্ষে আক্রমণ রুখে দেওয়ার চেষ্টা করে। তবে শুধু রক্ষণে মনোযোগী ছিল না তারা। সুযোগ পেলে প্রতি আক্রমণের কাজটাও করতে থাকে।

কলম্বিয়ার গোলের সুযোগ নষ্ট তার পরেও টানা দ্বিতীয় জয়ে গ্রুপ শীর্ষে কলম্বিয়া

আধিপত্য করেও গোল পায়নি কলম্বিয়া

প্রথমার্ধে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল কলম্বিয়া। দূর পাল্লার শটে তারা কঙ্গোর জালে বল ফেলানোর চেস্টা করে। কর্নার থেকে উড়ে আসা বলে হেডেও গোল করার চেষ্টা করে তারা। কিন্তু কঙ্গোর গোলরক্ষক ও ডিফেন্ডারদের দৃঢ়তায় বারবার হতাশ হতে যায় কলম্বিয়ার সমর্থকদের। শুধু তাই নয়, আফ্রিকান দলটি মাঝে মাঝে পাল্টা আক্রমণে ভয় ধরিয়ে দিয়েছিল কলম্বিয়ার সমর্থকদের।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলা উপহার দেয় কলম্বিয়া। ম্যাচের গতি বাড়িয়ে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ায়। আর সেখান থেকেই আসে ম্যাচের একমাত্র গোল। দানিয়েল মুনোজ ৭৬ মিনিটে একমাত্র গোলটি করেন।

ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে কলম্বিয়ার খেলোয়াড়দের মুখের হাসি বিস্তৃত হয়। প্রায় নিশ্চিত হয়ে যায় তাদের নক আউট পর্বের টিকিট।

Exit mobile version