কলম্বিয়াকে নিয়ে পূর্ণ হলো শেষ ষোলো

বিশ্বকাপ ফুটবল

কলম্বিয়াকে নিয়ে পূর্ণ হলো শেষ ষোলো

ঘানার বিপক্ষে গোলের পর গোলদাতা জন আরিয়াসকে ঘিরে সতীর্থদের উল্লাস

বিশ্বকাপের ফুটবলের এবারের আসরে শেষ দল হিসেবে কলম্বিয়াকে নিয়ে পূর্ণ হলো শেষ ষোলো । কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা আফ্রিকার প্রতিনিধি ঘানাকে ১-০ গোলে হারায়। একমাত্র গোলটি করেন জন আরিয়াস। শেষ ষোলোতে কলম্বিয়া খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।

কলম্বিয়া ও ঘানার ম্যাচ দিয়ে শেষ হয়েছে এবারের বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াই। কলম্বিয়ার জয়ের মাঝ দিয়ে বিশ্বকাপ পেয়েছে শেষ প্রি কোয়ার্টার ফাইনালিস্ট দলকে।

কলম্বিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

প্রি কোয়ার্টার ফাইনালে কানাডা মরক্কোর, ফ্রান্স প্যারাগুয়ের, ব্রাজিল নরওয়ের, মেক্সিকো ইংল্যান্ডের, পর্তুগাল স্পেনের, যুক্তরাষ্ট্র বেলজিয়ামের, আর্জেন্টিনা মিসরের এবং কলম্বিয়া সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। আজ রাত থেকেই শুরু হয়ে যাবে প্রি কোয়ার্টার ফাইনালের লড়াই।

এবার শেষ ষোলোতে ওঠার মাঝ দিয়ে কলম্বিয়া সর্বশেষ চার আসরের মধ্যে তৃতীয়বারের মতো নক আউট এ পর্বে পৌঁছালো। ২০১৪ সালে কোয়ার্টার ফাইনালে খেলা দলটি গত বিশ্বকাপে অবশ্য চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পায়নি। এবার অবশ্য বাছাই পর্বে থেকেই তারা দুর্দান্ত পারফরম করে চলেছে। বাছাই পর্বে ব্রাজিল ও উরুগুয়েকে পেছনে ঠেলে দিয়ে তারা তৃতীয় হয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পায়।

গোলের পর জন আরিয়াস

ম্যাচের ১৪তম মিনিটে কলাম্বিয়াকে গোল এনে দেন জন আরিয়াস। ডান দিক থেকে গড়ে ওঠা দারুণ এক আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে তিনি গোল করেন। চমৎকার ফিনিশিংয়ে তিনি বল জালে জড়িয়ে দেন। তার এই গোলের মাঠে কলম্বিয়া আধিপত্য বেড়ে যায়।

গোল হজমের পর ঘানা চেষ্টা করেছে ম্যাচে ফেরার। কিন্তু কলম্বিয়ার সংগঠিত রক্ষণ ও মাঝমাঠের নিয়ন্ত্রণের ঘানাকে খুব একটা সুযোগ দেযনি। আফ্রিকার প্রতিনিধিরা বল দখলের লড়াইয়ে কিছু সমতা আনলে আক্রমণের ফসল ঘরে তোলার মতো সাফল্য তারা দেখাতে পারেনি।

ব্যবধান বাড়াতে পারেনি কলম্বিয়া

অন্যদিকে এগিয়ে যাওয়ার পরও কলম্বিয়া আক্রমণের ধার কমায়নি। বরং দ্রুতগিতর উইং প্লে ও ছোট ছোট পাসে তারা ঘানার রক্ষণভাগে একাধিকবার চাপ সৃষ্টি করেছে। যদিও তা থেকে তারা কোনো সুফল আদায় করতে পারেনি। গোলের ব্যবধান বাড়াতে পারেনি।

দ্বিতীয়ার্ধে উভয় দলের আক্রমণ ও প্রতি আক্রমণ করে খেলেছে। গোলের সুযোগও পেয়েছে। কিন্তু ঘানা যেমন খেলায় সমতা ফেরাতে পারেনি। কলম্বিয়া তেমন ব্যবধান বাড়াতে পারেনি। একবার অবশ্য দারুণ এক গোল পেয়েছিল, কিন্তু অফসাইডের কারণে বাতিল করা হয়। শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়ে কলম্বিয়া শেষ ষোলোতে পৌঁছায়, আর ঘানা বিদায় নিশ্চিত হয়।

Exit mobile version