ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের স্কোয়াড ঘোষণা

নিজেদের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে খেলা দল থেকে তিন পরিবর্তন এনেছে স্বাগতিকরা। এই সিরিজে জিম্বাবুয়ের অধিনায়কত্ব করবেন সিকান্দার রাজা।

চোট কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার ওয়েসলি মাধেভারে ও ফাস্ট বোলার নিউম্যান নিয়ামহুরি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়ামহুরি। ২০২৫ সালের জুলাইয়ের পর টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন মাধেভারে। অন্যদিকে জিম্বাবুয়ের হয়ে ১০ টেস্ট খেললেও এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার তাফাদজওয়া সিগা।

সবশেষ বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারা জিম্বাবুয়ের স্কোয়াড থেকে বাদ পড়েছেন টিনোটেন্ডা মাপোসা, ক্লাইভ মাদান্দে ও তাশিঙ্গা মুসাকেয়া। সম্প্রতি ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে ভারত৷ এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল তারা৷ এবার ঘরের মাঠে টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে।

আগামী ২৩ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হচ্ছে এই সিরিজ। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে যথাক্রমে ২৫ ও ২৬ জুলাই।

টি-টোয়েন্টি সিরিজের জিম্বাবুয়ে স্কোয়াড : সিকান্দার রাজা(অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, তানাকা চিভাঙ্গা, বেন কারান, ব্র্যাড ইভান্স, ওয়েসলি মাধেভারে, ওয়েলিংটন মাসাকাদজা, তাদিওনাশে মারুমানি(উইকেটরক্ষক), ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি, মিল্টন শুম্বা, তাফাদজওয়া সিগা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles