২৩ বছর পর পেস আক্রমনে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে বাংলাদেশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস লাভের পর বাংলাদেশ ১৫৯টি টেস্ট ম্যাচ খেলেছে তবে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলেছে মাত্র ৬টি যার মধ্যে বাংলাদেশ ২০১৭ সালে ২ ম্যাচ টেস্ট সিরিজের ১ম টেস্ট মিরপুরে ২০ রানে জিতেছিল। বাংলাদেশ প্রথম ইংনিংসে ২৬০ রানের পর ২য় ইনিংসে ২২১ রান করেছিল। অস্ট্রেলিয়া ২১৭ ও ২৪৪ রান। তবে পরের টেস্টে চট্টগ্রামে বাংলাদেশ ৭ উইকেটে হেরে সিরিজ ড্র করে। অপরদিকে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র দুটি টেস্ট ম্যাচ খেলেছে তাও আবার ২০০৩ সালে যার প্রথমটিতে ইনিংস ও ১৩২ রানে এবং ২য়টিতে ইনিংস ও ৯৮ রানে হেরে সফর শেষ করেছিল। এই দুই সিরিজের মাঝে অবশ্য ২০০৬ সালে একবার ২ ম্যাচ টেস্ট সিরিজ খেলেছিল প্রথিমটিতে ফতুল্লায় ৩ উইকেটে এবং চট্টগ্রামে ইনিংস ও ৮০ রানে হেরে সিরিজে ধবল ধোলাই হয়েছিল। তাই এবার ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে চায় ভালভাবে প্রস্তুতি সেরে।

বাংলাদেশ বিগত কয়েকটি টেস্ট সিরিজে ভাল করলেও জিম্বাবুয়ের সাথে সর্বশেষ টেস্ট ম্যাচে ইনিংস ও ৮৫ রানে হেরে তুমুল সমালোচনার সম্মুখীন হয়। এই টেস্ট নিয়ে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মাদ আশরাফুল বলেছেন টেস্ট টা আসলে আমাদের প্রস্তুতি নিয়ে খেলা হয়নি। কোন দেশের সাথে টেস্ট ম্যাচ খেলতে গেলে সময় নিয়ে আগে গিয়ে ওয়েদারের সাথে মানিয়ে নিয়ে দুই একটা প্রস্তুতি ম্যাচ খেলতে হয় সেটা প্রপারলি আমরা করতে পারিনি। তাই আগামী মাসে অস্ট্রেলিয়ার সাথে পূর্ণ প্রস্তুতি নিয়ে খেলতে চান টেস্ট সিরিজ। আর এ জন্য এবার সফরে ট্যুর ম্যাচ খেলতে চায় অস্ট্রেলিয়া একাদশের সাথে যেখানে অস্ট্রেলিয়ার মূল দলে খেলেছেন এমন ক্রিকেটাররাও আছেন যেমন- জশ ফিলিপে, স্যাম কন্সটাস এবং কার্টিস প্যাটারসনের মত ক্রিকেটার।

প্রস্তুতি ম্যাচ: ৬-৮ আগস্ট ২০২৬, ডারউইন।

প্রথম টেস্ট: ১৩-১৭ আগস্ট ২০২৬, মারারা ক্রিকেট গ্রাউন্ড, ডারউইন।

দ্বিতীয় টেস্ট: ২২-২৬ আগস্ট ২০২৬, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, ম্যাককে।

বাংলাদেশ স্কোয়াড ঘোষনা না করলেও অস্ট্রেলিয়া ইতি মধ্যেই প্যাট কামিন্সকে অধিনায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট খেলোয়াড়ের নামের তালিকা প্রকাশ করেছে:প্যাট কামিন্স (অধিনায়ক) স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রীন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, নাথান এলিস, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ওয়াদারল্যান্ড, ওয়েবস্টার।

২০০৩ সালে বাংলাদেশ প্রথম টেস্টের ভেন্যু মারারায় প্রথম টেস্ট খেলে ইনিংস ও ১৩২ রানে হেরেছিল প্রথম ইনিংসে মাত্র ৯৭ রানে অলআউট হয়েছিল ব্যক্তিগত কোন ফিফটি ছাড়াই আবার ২য় ইনিংসে বাংলাদেশর মিঃ ফিফটি খ্যাত একমাত্র ফিফটি করেছিলেন এছাড়া ওপেনার হান্নান সরকার ৩৫ ও আল শাহরিয়ার ৩৬ রান করেছিলেন। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করে ৭উইকেটে ৪০৭ রানে ইনিংস ঘোষনা করেছিল, বাংলাদেশ দলের মাশরাফি ৩ এবং মন্জুরুল ও অলক কাপালি ১টি করে উইকেট পেয়েছিলিন। মোটামুটি মারারা স্টেডিয়ামের বাংলাদেশের সফলতা বলতে এতটুকুই।

অস্টেলিয়ার মাটিতে টেস্ট খেলেছেন এমন ক্রিকেটার বর্তমান বাংলাদেশ দলে দলে নেই ২০০৩ সালের ঐ সফরে বর্তমান নির্বাচক হাবিবুল বাশার এবং কোচ আশরাফুল, মাশরাফিও ছিলেন কিন্তু বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপান্ডব আমরা যাদের বলি তাদের মধ্যে কেই ই অবশ্য বর্তমান দলের মধ্যে নেই যিনি অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ খেলেছেন। মুশফিক প্রথম বাংলাদেশী ক্রিকেটার যিনি ১০০ টেস্ট খেলেছেন আবার সাকিব, তামিম কিংবা রিয়াদ তিনিও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেননি ব্যাপারটি কেমন শোনায় তাইনা! তাই এবারের সিরিজ বাংলাদেশ একটু অন্যভাবে শুরু করতে চায়। ২০০৩ সালের ঐ সিরিজে বাংলাদেশের পক্ষে সবচেয়ে ভাল করেছিলেন হান্নান সরকার। মুশফিকের জন্য এটাই প্রথম এবং শেষ অস্ট্রেলিয়া সফর হতে পারে ক্যারিয়ারের।

টেস্ট ক্রিকেট জেতায় মূলত বোলাররা: কারন টেস্ট জিততে হলে আপনাকে প্রতিপক্ষের ২০টি উইকেট নিতেই হবে। নিউজিল্যান্ড এ বাংলাদেশ টেস্ট জয় করেছে এবার অস্ট্রেলিয়া জয়ের পালা। বাংলাদেশ এবার সবচেয়ে শক্তিশালী পেস অ্যাটাক নিয়ে যাচ্ছেন সম্ভবত যেমন-তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ ও নাহিদ রানা যদি তার ইনজুরি রয়েছে তারপরও তাকে হয়তো নিয়ে যাবে যদি ২য় টেস্ট খেলানো যায় তার জন্য, তবে ইবাদত যাচ্ছেন না তিনি ছুটি নিয়েছেন এবাদত বাবা হতে চলেছেন। ইবাদতের জন্য শুভ কামনা রইল।

সারকথায় বলা যায় ২৩ বছর পর এই সফর একদিকে যেমন অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয়ের আশা অন্যদিকে মুফফিকের প্রথম টেস্ট হবে অস্ট্রেলিয়ার মাটিতে আবার ২০১৭ সালের পর দীর্ঘ বিরতির পর টেস্ট সিরিজ উভয় দেশের মধ্যে। অ্যদিকে তামিম ইকবাল অস্ট্রেলিয়া টেস্ট না খেললেও এবার তিনি বিসিবি বস হয়ে ক্রিকেটারদের বিশেষ করে মুশির মাঝে তিনি নিজেকে খুঁজে পেতে পারেন, যদি ভাল কিছু করতে পারেন আমার বিশ্বাস তামিম ও ভালো বোধ করবেন একজন ক্রিকেটারের মত। বাংলাদেশ দলের জন্য অগ্রিম শুভ কামনা রইল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles