আগস্টের শেষেই হতে পারে নারী এশিয়া কাপ, অপেক্ষা শুধু এসিসির চূড়ান্ত ঘোষণার

আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে ২০২৬ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনও আনুষ্ঠানিকভাবে সূচি ও ভেন্যু ঘোষণা করেনি, তবে অংশগ্রহণকারী দেশগুলোকে সম্ভাব্য এই সময়সূচি মাথায় রেখে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, টুর্নামেন্টে অংশ নিতে পারে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার পাশাপাশি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

প্রতিবেদন অনুযায়ী, এসিসির চেয়ারম্যান মহসিন নাকভির চূড়ান্ত অনুমোদনের পরই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি, ভেন্যু ও অন্যান্য বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এরই মধ্যে গত ২২ জুলাই অংশগ্রহণকারী দেশগুলোর কাছে টুর্নামেন্টের লোগো পাঠিয়েছে এসিসি। একই সঙ্গে ২৭ আগস্টের মধ্যে দলগুলোকে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর প্রস্তুতি রাখতে বলা হয়েছে।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সম্ভাব্য স্কোয়াড প্রকাশ করলেও এসিসির আনুষ্ঠানিক ঘোষণা না আসায় পরে সেই তালিকা সরিয়ে নেয়। এতে স্পষ্ট হয়, আয়োজক সংস্থা এখনও চূড়ান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেনি।

নারী এশিয়া কাপ শেষ হওয়ার পরপরই ক্রিকেটারদের সামনে অপেক্ষা করছে আরেকটি বড় আসর। আগামী ১৭ থেকে ২৪ সেপ্টেম্বর জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে ২০২৬ এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্ট। ফলে দুটি টুর্নামেন্টের মাঝখানে খুব অল্প সময়ের ব্যবধান থাকায় অংশগ্রহণকারী দলগুলোর জন্য ব্যস্ত সূচিই অপেক্ষা করছে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles