স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশ। দলের এই জয়ের পেছনে পেসার হাসান মাহমুদ ও ব্যাটার তানজিদ হাসান তামিমের অবদানের পাশাপাশি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেরও প্রশংসা করেছেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
শান্তর অধিনায়কত্বে মুগ্ধ হয়েছেন জানিয়ে অশ্বিন বলেন, ‘আমি তার অধিনায়কত্বে মুগ্ধ হয়ে গেছি। তিনি বোলারদের যেভাবে ব্যবহার করলেন, নিজের ব্যাট হাতে অবদান রাখলেন এবং আক্রমণাত্মক ভঙ্গিমায় খেললেন-এক কথায় অসাধারণ। নাথান লায়নকে সুবিধা করতেই দেননি। বাংলাদেশের জন্য এই জয় অনেক বড়।
বাংলাদেশের পেসারদের প্রশংসা করে অশ্বিন বলেন, প্রথম ইনিংসে তাদের ফাস্ট বোলিং আক্রমণই জয়ের ভিত গড়ে দিয়েছিল। তাসকিন আহমেদ দারুণ জায়গায় বল করেছেন বলেও মন্তব্য করেন তিনি। হাসান মাহমুদেরও প্রশংসা করেছেন অশ্বিন। তানজিদ হাসানের ব্যাটিংয়েও মুগ্ধ অশ্বিন।
তাঁর মতে, তানজিদ পুরো আধিপত্য বজায় রেখে ব্যাট করেছেন। শান্তর ব্যাটিং ছিল চমৎকার, আর নিচের দিকে মেহেদী হাসানও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সব মিলিয়ে অস্ট্রেলিয়াকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ।


