বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ স্কোরার সাঈদুর রহমান ভূঁইয়া আর নেই। আজ রোববার সকালে ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক শোকবার্তায় সাঈদুর রহমানের মৃত্যুর খবর জানিয়েছে।
ক্রিকেট স্কোরিংয়ে দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা ছিল সাঈদুর রহমানের। তিনি টেস্ট ম্যাচেও স্কোরারের দায়িত্ব পালন করেছেন। দেশের ক্রিকেটে দীর্ঘদিন স্কোরার হিসেবে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে ২০১৩-১৪ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সেরা স্কোরারের পুরস্কার পান তিনি।
সাঈদুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। এক শোকবার্তায় তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
দেশের ক্রিকেটে দীর্ঘদিন স্কোরিংয়ের সঙ্গে যুক্ত থাকা সাঈদুর রহমানের মৃত্যুতে ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


