এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

এশিয়ান গেমসের পুরুষ ও নারী ক্রিকেট প্রতিযোগিতার সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ক্রিকেটের ম্যাচগুলো। টি-টোয়েন্টি ফরম্যাটের সব ম্যাচই জাপানের নাগোয়ার পালোমা মিজুহো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। নারী ক্রিকেটের খেলা শুরু হবে ১৭ সেপ্টেম্বর। এই বিভাগের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর।

এরপর ২২ সেপ্টেম্বর হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল। অন্যদিকে পুরুষ ক্রিকেটের গ্রুপ পর্ব চলবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর। বাছাই করা দল হিসেবে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার-ফাইনাল থেকে প্রতিযোগিতা শুরু করবে। সূচি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার-ফাইনালে পাকিস্তান মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দলের। একই দিনে ভারত খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে।

ড্র অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে পারে কেবল সোনার পদকের ফাইনাল অথবা ব্রোঞ্জ পদকের ম্যাচে। দুই ম্যাচই অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।

পুরুষ ক্রিকেটের সূচি

গ্রুপ পর্ব (২৪-২৬ সেপ্টেম্বর)

কোয়ার্টার-ফাইনাল-২৮ সেপ্টেম্বর

সকাল ৯টা-পাকিস্তান বনাম বি-২

দুপুর ২টা-ভারত বনাম এ-২

কোয়ার্টার-ফাইনাল -২৯ সেপ্টেম্বর

সকাল ৯টা-শ্রীলঙ্কা বনাম এ-১

দুপুর ২টা-বাংলাদেশ বনাম বি-১

সেমিফাইনাল-১ অক্টোবর

সকাল ৯টা-সেমিফাইনাল ১

দুপুর ২টা- সেমিফাইনাল ২

৩ অক্টোবর

সকাল ৯টা -ব্রোঞ্জ পদকের ম্যাচ

দুপুর ২টা- ফাইনাল

নারী ক্রিকেটের সূচি

কোয়ার্টার-ফাইনাল

১৭ সেপ্টেম্বর

সকাল ৯টা-বাংলাদেশ বনাম চীন

দুপুর ২টা-পাকিস্তান বনাম থাইল্যান্ড

১৮ সেপ্টেম্বর

সকাল ৯টা -শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া

দুপুর ২টা- ভারত বনাম জাপান

সেমিফাইনাল -২০ সেপ্টেম্বর

সকাল ৯টা-সেমিফাইনাল ১

২২ সেপ্টেম্বর

দুপুর ২টা- সেমিফাইনাল ২

সকাল ৯টা-ব্রোঞ্জ পদকের ম্যাচ

দুপুর ২টা-ফাইনাল

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles