হাসান-খালেদকে নিয়ে কেন্টের স্কোয়াড ঘোষণা

কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। কেন্টের হয়ে এখন পর্যন্ত তিন ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন তিনি। এবার তাঁর সঙ্গে দলে জায়গা পেয়েছেন আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদও। ডার্বিশায়ারের বিপক্ষে কেন্টের পরবর্তী ম্যাচের জন্য ঘোষিত ১৪ সদস্যের স্কোয়াডে আছেন দুজনই।

সর্বশেষ ম্যাচে উস্টারশায়ারের বিপক্ষে একাদশে ছিলেন হাসান। তবে জায়গা হয়নি খালেদের। এবারও স্কোয়াডে রাখা হয়েছে তাঁকে। বিদেশি খেলোয়াড় হিসেবে দলে আছেন নিউজিল্যান্ডের কিথ ডাজনও। যদিও ম্যাচের একাদশে সর্বোচ্চ দুজন বিদেশি খেলোয়াড়কে খেলানোর সুযোগ রয়েছে।

উস্টারশায়ারের বিপক্ষে ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে কেন্ট। পেসার ম্যাট মিলনেসকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দলে ফিরেছেন লেগ স্পিনার ম্যাট পার্কিনসন।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে এবার হাসানের শুরুটা হয়েছে দুর্দান্ত। তিন ম্যাচে তাঁর শিকার ১৯ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের আগে কাউন্টিতে দুই ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন এই পেসার। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচজয়ী বোলিংয়ের পর কাউন্টিতে ফিরে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি, শিকার করেছেন ৭ উইকেট।

কেন্টের হয়ে এখনো অভিষেক হয়নি খালেদ আহমেদের। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। বাংলাদেশের হয়ে ১৮টি টেস্ট খেলা ৩১ বছর বয়সী এই পেসার ২০১৫ সালে সিলেটের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। এরপর ৭০ ম্যাচে তাঁর শিকার ১৯০ উইকেট।

ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচের আগে প্রধান কোচ অ্যাডাম হোলিয়াক ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ড্যানিয়েল বেল-ড্রামন্ড। উইকেটরক্ষকের দায়িত্বে থাকবেন ক্রিস বেঞ্জামিন।

ডার্বিশায়ারের বিপক্ষে কেন্টের স্কোয়াড : ড্যানিয়েল বেল ড্রামন্ড(অধিনায়ক), ক্রিস বেঞ্জামিন, বেন কম্পটন, জ্যাক ক্রলি, কিথ ডাজন (বিদেশী খেলোয়াড়), বার্টি ফোরম্যান, হাসান মাহমুদ (বিদেশী খেলোয়াড়), খালেদ আহমেদ (বিদেশী খেলোয়াড়), টাওয়ান্ডা মুয়েয়ে, স্যাম নর্থইস্ট, ম্যাট পার্কিনসন, ম্যাট কুইন, একাংশ সিং, গ্রান্ট স্টুয়ার্ট।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles