টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে আবারও ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিরিজ বাঁচাতে এই সিদ্ধান্ত বাংলাদেশের। টস জয়ের পর মিরাজ বলেন,‘গত ম‍্যাচের ভালো বোলিং ও কন্ডিশন এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে ভূমিকা রেখেছে। হারারেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দেড়টায়।

আগের ম‍্যাচে ছোট লক্ষ‍্য পেয়েও হারার পর ব‍্যাটসম‍্যানদের উন্নতির তাগিদ দিয়েছেন অধিনায়ক। সিরিজে টিকে থাকার ম‍্যাচে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে ফিরেছেন আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আগের ম‍্যাচে নিদারুণ ব‍্যর্থতার পরও কোনো পরিবর্তন হয়নি ব‍্যাটিংয়ে।

নাহিদ রানার রেকর্ড গড়া বোলিংয়ের পরও প্রথম ম‍্যাচে হার এড়াতে পারেনি বাংলাদেশ। ১৪১ রান তাড়ায় থেমেছে ১১৬ রানে। সিরিজ বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই মেহেদী হাসান মিরাজের দলের সামনে।

লক্ষ‍্য ছোট ছিল। বোলিংও তেমন আহামরি ছিল না। কিন্তু বাংলাদেশের ব‍্যাটিং ছিল ভীষণ বাজে। অহেতুক শট খেলতে গিয়ে উইকেট বিলিয়েছেন তারা অকাতরে। অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়ায় চেষ্টায় সীমানায় দিয়েছেন ক‍্যাচ। ব‍্যাটিংয়ে উন্নতিতে চোখ রেখে জয়ে ফেরার লক্ষ‍্যে মাঠে নামবেন তারা।

বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles