আইসিসির হল অব ফেমে তিন ক্রিকেটার

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির হল অব ফেমে জায়গা পেয়েছেন সৌরভ গাঙ্গুলি, কেভিন পিটারসেন ও আঞ্জুম চোপড়া। স্কটল্যান্ডের এডিনবরায় বর্ণাঢ্য এক অনুষ্ঠানে তাদের সম্মানিত করেছে আইসিসি। অবশ্য এর আগে আইসিসির হল অব ফেমে জায়গা পেয়েছেন ক্রিকেটের অনেক রথী-মহারথী। 

তবে ২০০৯ সালের জানুয়ারিতে শুরু হয় আইসিসির হল অব ফেম, যে সম্মাননা দেওয়া হয় কিংবদন্তি ক্রিকেটারদের। অবসরের অন্তত পাঁচ বছর পর ক্রিকেটাররা হল অব ফেমের জন্য বিবেচিত হন।

এ বিষয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘সৌরভ, অঞ্জুম ও কেভিন প্রত্যেকেই গর্বের সঙ্গে নিজেদের জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। আইসিসির পক্ষ থেকে তাদের এই প্রাপ্য সম্মানের জন্য অভিনন্দন জানাই। আইসিসি হল অব ফেমে তাদের স্থান নিশ্চিত করল যে, ভবিষ্যৎ প্রজন্মও তাদের কীর্তিকে ক্রিকেটের সর্বকালের সেরাদের পাশে স্মরণ করবে।’

তবে ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি জয় শাহকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ক্রিকেটের সর্বকালের সেরাদের সঙ্গে নিজের নাম যুক্ত হওয়া আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। স্বীকৃতি পাওয়া সত্যিই বিশেষ অনুভূতি। এই অসাধারণ সম্মানের জন্য আমি জয় শাহকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি এটিকে একজন ক্রিকেটারের সর্বোচ্চ স্বীকৃতি বলে মনে করি।’

এছাড়া ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন জানান, ‘আইসিসি হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়া আমার জন্য বিরাট সম্মানের বিষয়। ক্রিকেটের এত কিংবদন্তির পাশে নিজের নাম দেখতে পাওয়া সত্যিই বিনয়ী করে তোলে। এটি একজন ক্রিকেটারের সর্বোচ্চ স্বীকৃতি এবং এর গুরুত্ব পুরোপুরি বুঝতে হয়ত কিছুটা সময় লাগবে। এই সম্মানের জন্য আইসিসিকে ধন্যবাদ জানাই।’

এছাড়াও আইসিসির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের সাবেক নারী ক্রিকেটার আঞ্জুম চোপড়াও। তিনি জানান, তার এই স্বীকৃতি ক্যারিয়ার গড়ে তোলায় অবদান রাখা সবার প্রাপ্য।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles