শীর্ষ চার দলের শিরোপার লড়াই

রোমাঞ্চ আর উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। জমজমার কোয়ার্টার ফাইনাল শেষে চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের চার দল। আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে শেষ আটের পর্ব শেষ হওয়ার পর নিশ্চিত হয়েছে শেষ চারের লড়াই।

নাটক জমিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। আর গত আসরের রানার্সআপ ফ্রান্স, ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে এবং সুইজারল্যান্ড।

অন্যদিকে ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষ চার দলই এবার সেমিফাইনালে উঠে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায়। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স ও স্পেন।

একই সময়ে ১৫ জুলাই অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। আটলান্টায় সেই ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে ইংল্যান্ডের বিপক্ষে। দুই ম্যাচই বিশ্ব ফুটবলপ্রেমীদের জন্য দারুণ উত্তেজনা নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

পরিসংখ্যানের দিক থেকেও চার দলের লড়াই হবে সমানে সমান। সর্বশেষ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল আর্জেন্টিনা ও ফ্রান্স, যারা পরে ফাইনালেও মুখোমুখি হয়েছিল। ইংল্যান্ড আট বছর পর আবারও শেষ চারে জায়গা করে নিয়েছে। সর্বশেষ ২০১৮ বিশ্বকাপে তারা সেমিফাইনাল খেলেছিল। অন্যদিকে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন।

এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা দুই মহারণের। ফ্রান্স-স্পেন এবং আর্জেন্টিনা-ইংল্যান্ড-দুই সেমিফাইনালের বিজয়ীরাই লড়বে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ফাইনালে। আগামী দুই দিন বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর সাক্ষী হতে যাচ্ছে পুরো বিশ্ব।

বিশ্বকাপ সেমিফাইনালের সূচি

১৪ জুলাই

ফ্রান্স বনাম স্পেন

সময়: বাংলাদেশের রাত ১টা

ভেন্যু: ডালাস স্টেডিয়াম

১৫ জুলাই

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড

সময়: বাংলাদেশের রাত ১টা

ভেন্যু: আটলান্টা স্টেডিয়াম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles