উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ শেষ হচ্ছে প্লে-অফের লড়াই। প্রথম লেগের ৪ ম্যাচেই ড্র হওয়ায় লিগ পর্বে ওঠার লড়াইয়ে কেউই এগিয়ে নেই। লিওঁ-ফেনারবাচে, ভাইকিং-দিনামো জাগরেবসহ ৪ ম্যাচের জয়ী দল পাবে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের ‘লিগ’ পর্বের টিকিট।” উয়েফা চ্যাম্পিয়নস লিগ শুরু হবে ৩৬টি ইউরোপ সেরা ক্লাব নিয়ে।
আজ ২৬ আগস্ট ২০২৬ দিবাগত রাত ১টায় উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৬-২৭ মৌসুমের প্লে-অফ রাউন্ডের দ্বিতীয় লেগের শেষ চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই চার ম্যাচের বিজয়ীরা মূল লিগ পর্বে জায়গা করে নেবে। হেরে যাওয়া দলগুলো যাবে ইউরোপা লিগের লিগ পর্বে।
আজকের ৪ প্লে-অফ ম্যাচ
| ক্লাবের নাম | প্রথম লেগ | বর্তমান অবস্থা |
| এইকে বনাম লেভস্কি | ০–০ | দুই দলই সমতায় |
| ভাইকিং বনাম দিনামো জাগরেব | ২–২ | দুই দলই সমতায় |
| চেলিয়ে বনাম স্লোভান ব্রাতিস্লাভা | ১–১ | দুই দলই সমতায় |
| লিওঁ বনাম ফেনেরবাচে | ১–১ | দুই দলই সমতায় |
সব ম্যাচের কিক-অফ বাংলাদেশ সময় রাত ১টায়
সবচেয়ে আকর্ষণীয় লড়াই: লিওঁ বনাম ফেনেরবাচে
প্রথম লেগে ইস্তাম্বুলে ১–১ গোলে ড্র করেছিল দুই দল। লিওঁর হয়ে গোল করেন লোইস ওপেন্ডা, আর ফেনারবাচের হয়ে সমতা ফেরান ম্যাসন গ্রিনউড। ফলে দ্বিতীয় লেগে কোনো দলই বাড়তি সুবিধা নিয়ে মাঠে নামছে না তবে লিওঁর মাঠে হওয়া ম্যাচে ফরাসি ক্লাবটির ওপরই থাকবে ঘরের মাঠের সুবিধা। অন্যদিকে ফেনারবাচের বড় ভরসা ম্যাসন গ্রিনউড ও রোমেলু লুকাকু। ম্যাচটি জিতলেই যে দল এগিয়ে যাবে, তারা লিগ পর্বে জায়গা করে নেবে।
ভাইকিং বনাম দিনামো জাগরেব:
প্রথম লেগে জাগরেবে ২-২ ড্র হওয়ায় এই ম্যাচটিও পুরোপুরি উন্মুক্ত। ডিনামোর হয়ে ডিওন ও মাতেও গোল করেছিলেন। ভিকিংয়ের হয়ে গোল করেন পিটার ও ত্রিপিক তবে ২য় লেগের এই ম্যাচটি হবে এবার নরওয়ের মাঠে।
চেলিয়ে বনাম স্লোভান:
স্লোভাকিয়ার মাঠে প্রথম লেগ ১-১ ড্র হয়েছিল। স্লোভান এর হয়ে রোমান আর চেলিয়ের হয়ে মিলট গোল করেন। দ্বিতীয় লেগে স্লোভেনিয়ার চিলিয়ে নিজেদের মাঠে খেলবে।
এইকে বনাম লেভস্কি:
প্রথম লেগে বুলগেরিয়ায় ০-০ ড্র হওয়ায় এই ম্যাচেও কোনো দলই সুবিধাজনক অবস্থানে নেই। এইকে এর লুকা জোভিক প্রথম লেগে গোলের খুব কাছে গিয়েও লক্ষ্যভেদ করতে পারেননি। এবার গ্রিসের মাঠে নির্ধারিত হবে কে উঠবে চ্যাম্পিয়নস লিগের মূল লিগ পর্বে।
সারকথা: ২০২৬-২৭ চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে সরাসরি ২৯টি দল জায়গা পেয়েছে। প্লে-অফ থেকে যোগ হবে আরও ৭ দল-ফলে মোট ৩৬ দল নিয়ে হবে লিগ পর্ব। আজকের চার ম্যাচের বিজয়ীরা সেই সাত দলের শেষ চারটি জায়গা পূরণ করবে। আগামীকাল ২৭ আগস্ট লিগ পর্বের ড্র অনুষ্ঠিত হবে। আর ২০২৬-২৭ মৌসুমের লিগ পর্ব শুরু হবে ৮ সেপ্টেম্বর।


