১০ সেপ্টেম্বর থেকে টেবিল টেনিসের উন্মুক্ত প্রাইজমানি র‌্যাংকিং টুর্নামেন্ট

আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত প্রাইজমানি র‌্যাংকিং টুর্নামেন্ট ২০২৬। প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯ বালক, অনূর্ধ্ব-১৯ বালিকা, পুরুষ ও মহিলা এই চারটি বিভাগে শুধুমাত্র একক ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে।

অনূর্ধ্ব-১৯ বালক বিভাগের সর্বশেষ র‌্যাংকিংয়ের শীর্ষ ১৬ জন খেলোয়াড় অনূর্ধ্ব-১৯ বালক বিভাগের পাশাপাশি পুরুষ বিভাগেও অংশ নেওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে, অনূর্ধ্ব-১৯ বালিকা বিভাগের খেলোয়াড়দের জন্য মহিলা বিভাগে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকবে।

প্রতিযোগিতায় অংশ নিতে খেলোয়াড়দের ফেডারেশনের অফিসিয়াল বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট ০১৯১৯০১২৮৮৩-এ মেক পেমেন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পাঠাতে হবে। এরপর bttf.org.bd/rt26 গুগল ফর্ম পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রতিটি ডিসিপ্লিনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৫১০ টাকা

বিকাশের রেফারেন্সে অবশ্যই অংশগ্রহণকারী খেলোয়াড়ের নাম, কোন ডিসিপ্লিনে অংশ নিচ্ছেন, জেলা এবং যোগাযোগের জন্য একটি ওয়াটসঅ্যাপ নম্বর উল্লেখ করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ সময় ৩ সেপ্টেম্বর ২০২৬

টুর্নামেন্ট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আনোয়ার কবির চৌধুরী বাবু (০১৭১১০৩১২৯৪) এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার সোহেল আহমেদ (০১৭১৬৯৯০৫২২)-এর সঙ্গে যোগাযোগ করা যাবে।

এই র‌্যাংকিং টুর্নামেন্টের মাধ্যমে ২০২৪ সালের র‌্যাংকিং পয়েন্ট প্রতিস্থাপিত হবে এবং এর ভিত্তিতে বাংলাদেশ জাতীয় দলের নতুন র‌্যাংকিং তালিকা আপডেট করা হবে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles