অবশেষে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে টাইগাররা

দেখে নিন সূচি

অবশেষে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে টাইগাররা

দীর্ঘ অপেক্ষার পর অস্ট্রেলিয়া সফরের সুযোগ।

অবশেষে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে টাইগাররা প্রায় দুই যুগেরও বেশি সময় পর অস্ট্রেলিয়া সফরের সুযোগ পেল টাইগাররা। বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরের সুযোগ না পেলেও অস্ট্রেলিয়া ক্রিকেট দল বেশ কয়েকবার বাংলাদেশ সফরে এসেছিল।

বহু অপেক্ষার পর টাইগারদের অস্ট্রেলিয়া সফরের সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়েছে। দুটি টেস্ট খেলতে চলতি বছর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। এতে দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে নাজমুল হোসেন শান্তর দল। এই সিরিজের সূচি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।

অবশ্য সফরে দুই টেস্টের সিরিজের ভেন্যুর বিষয়ে আগেই ধারণা দিয়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। এবার সে সময় জানিয়েছিলেন ডারউইন ও ম্যাকাওতে অনুষ্ঠিত হবে এই সিরিজ।

অবশেষে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে টাইগাররা । ছবি: সংগৃহীত

সবশেষ এই সফরের জন্য চূড়ান্ত হয়েছে দিনক্ষণ। ডারউইনের মারারা ওভালে প্রথম টেস্ট শুরু আগামী ১৩ আগস্ট। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় দ্বিতীয় টেস্ট ২২ আগস্ট থেকে। টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন শিপের অংশ।

বাংলাদেশ ক্রিকেট দল প্রথম ও সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলেছিল। সেবার দুই টেস্ট অনুষ্ঠিত হয়েছিল ডারউইন ও কেয়ার্নসে। তার পরের বছর ডারউইনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। এরপর চলতি বছরের সিরিজ দিয়ে আবার দীর্ঘ পরিসরের ম্যাচ আয়োজন করবে ডারউইন।

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ১৯৯২ বিশ্বকাপের ভারত-শ্রীলঙ্কা ম্যাচ ছিল, যা ভেসে যায় বৃষ্টিতে। এরপর দীর্ঘদিন আর আন্তর্জাতিক ক্রিকেট হয়নি সেখানে। পরবর্তীতে সংস্কার ও আধুনিকায়ন করে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে এখানে নিয়মিতই।

গত আগস্টে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দিয়ে ছেলেদের ক্রিকেটের যাত্রাও শুরু হয় এখানে। এবার বাংলাদেশের ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হবে ১০ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই মাঠের।

এছাড়াও চলতি বছরের জুনে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে দুই দলের।

এবার এক নজরে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি :

১৩-১৭ আগস্ট, প্রথম টেস্ট ডারউইন

২২-২৬ আগস্ট, দ্বিতীয় টেস্ট ম্যাকাই

Exit mobile version