শনিবার ডিপিএল দলবদল শুরু হয়েছে। দেশের অন্যতম ঘরোয়া ক্রিকেট আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দলবদলের প্রথম দিনশেষে অনেকেই দল খুঁজে নিয়েছেন। বেশ কয়েকটি ক্লাব নিজেদের ঘর গুছিয়ে ফেলেছে।
ডিপিএল দলবদল শুরু হওয়ার দিনে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, সিটি ক্লাব, ঢাকা লেপার্ডস দল গুছিয়েই ফেলেছে। আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবও অনেকখানি এগিয়েছে ঘল গোছানোর ক্ষেত্রে। তারকা ক্রিকেটারদের নিয়েই মূলত তারা প্রথম দিন শেষ করেছে।
ডিপিএল দলবদল শুরু- যারা দল পেয়েছেন
দলবদলে নিজেদের পছন্দমাফিক ক্লাবে নাম লিখিয়েছেন ক্রিকেটাররা। একনজরে দলবদলের প্রথম দিন শেষে স্কোয়াড যেমন দাঁড়িয়েছে-
আবাহনী লিমিটেড : সৈয়দ খালেদ আহমেদ, সাব্বির রহমান, জাকের আলী অনিক, মারুফ মৃধা, অনিক সরকার, রোহানাত দ্দৌলাহ বর্ষণ, সাব্বির হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, ইকবাল হোসেন ইমন, সৌম্য সরকার।
মোহামেডান স্পোর্টিং ক্লাব : এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম আহমেদ, তাইবুর রহমান পারভেজ, রিপন মণ্ডল, নাঈম শেখ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : আবু হাসিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আলিস আল ইসলাম, রায়ান রাফসান রহমান, হাবিবুর শেখ মুন্না, আজিজুল হাকিম তামিম, খালিদ হাসান, আকবর আলী, শামীম মিয়া, আবু হায়দার রনি, মোহাম্মদ এনামুল হক, মেহেদী হাসান, রিজন হোসেন, ইকবাল হোসেন, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।
বসুন্ধরা স্ট্রাইকার্স : মোহাম্মদ আলআমিন, রুয়েল মিয়া, উরফান হোসেন, নাহিদুল ইসলাম।
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব : তৌফিক খান তুষার, তোফায়েল আহমেদ রায়হান, আশরাফুল হাসান, নাসির হোসেন, মাহফিজুল ইসলাম রবিন।
সিটি ক্লাব : শাকিল হোসেন, আহরার আমিন পিয়াল, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, জিল্লুর রহমান বিজয়, মিজানুর রহমান, ফাহিম হাসান, নিহাদ উজ জামান, এনামুল হক আশিক, সাজ্জাদুল হক রিপন, মেহেদী মারুফ, এনামুল হক, সাদিকুর রহমান, তৌফিক আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল গাফফার সাকলাইন।
ঢাকা লেপার্ডস : সৈকত আলী, শেখ মেহেদি হাসান, শেখ পারভেজ জীবন, ইফতেখার হোসেন ইফতি, মইন খান, মোহাম্মদ মিঠুন, আল ফাহাদ, ওয়াসি সিদ্দিকি, দেবাশীষ সরকার দেবা, মুমিনুল হক, জাকির হাসান, হাসান মুরাদ, জাওয়াদ আবরার, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি।
গুলশান ক্রিকেট ক্লাব : বিশাল চৌধুরী, তানভীর হোসেন, কেএম আতিকুর রহমান।
