স্বস্তির জয়ে নক আউটের পথে মিসর ! দারুণ এক জয়ে বিশ্বকাপের নক আউট পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে তারা। সোমবার সকালে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপে- গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তারা নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে। বিরতির আগে পিছিয়ে থাকা মিসর দ্বিতীয়ার্ধে করেছে তিন গোল। মোস্তফা জিকো, মোহাম্মদ সালাহ ও ত্রেজেগে করেছেন গোল তিনটি।
স্পষ্ট আধিপত্য ছিল নিউজিল্যান্ডের। সেই আধিপত্যকে কাজে লাগিয়ে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। ১৫ মিনিটের সময় ফিন সুরমান করেছিলেন গোলটি। ভ্যানকুয়েভারের স্টেডিয়ামের গ্যালারিতে তখন নিউজিল্যান্ডের উল্লাস। সুরমানের গোলের পর নিউজিল্যান্ডের সমর্থকরা গ্যালারিতে উৎসবের আমেজ তৈরি করেছিল। তবে দ্বিতীয়ার্ধে মাত্র ২২ মিনিটের সেই উৎসবের স্থান পরিবর্তন। উৎসব স্থান নেয় মিসর শিবিরে। একের পর এক গোল করে তারা জয়কে নিশ্চিত করে নেয়।
জিকোর গোলে ম্যাচে ফেরা
মিসরের পয়েন্ট হারানোর যে শঙ্কা তৈরি হয়েছিল তা দূর করার পথটা তৈরি হয় ৫৮ মিনিটে। চমৎকার হেডে মোস্তফা জিকো গোল করে দলকে খেলায় ফেরান। ম্যাচে ফেরার আনন্দে তখন উত্তাল মিসরের সমর্থকরা। এই আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিতে মোটেও দেরি করেননি মিসরের প্রাণভোমরা মোহাম্মদ সালাহ। ৬৭ মিনিটে তিনি দলের হয়ে দ্বিতীয় গোল করেন। তার এ গোলে মিসরের জয়ের পথটা তৈরি হয়ে যায়। অসাধারণ দলীয় সমঝোতার দক্ষতার পরিচয় ছিল এ গোলে।
সতীর্থদের সঙ্গে বল দেওয়া নেওয়া করে পোস্টের খুব কাছ থেকে বল জালে জড়িয়ে দেন সালাহ। এবারের বিশ্বকাপে সালাহ’র এটা প্রথম গোল। গোল করার পর বেশিক্ষণ মাঠে থাকেননি তিনি। মাঠে ছেড়ে যান। তার আগে অবশ্য মিসরের জয়ের কাজটা নিশ্চিত হয়ে যায়। কেননা মিসর পেয়ে যায় আরও এক গোল। এ গোলটি করেন ত্রেজেগে। ৮২ মিনিটে এ গোলটি করেন।

পয়েন্ট টেবিলের শীর্ষে মিসর
এ জয়ের ফলে মিসরের নক আউট পর্বে খেলাটা অনেকটাই নিশ্চিত হয়ে গেল। দুই ম্যাচ থেকে এক জয় ও এক ড্র নিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। দুই ম্যাচ থেকে তাদের পয়েন্ট চার। গ্রুপের অপর ম্যাচে বেলজিয়াম ও ইরানের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। দুই ম্যাচে দুই ড্র থেকে উভয় দলের ভান্ডারে জমা হয়েছে দুই পয়েন্ট। গোল পার্থক্যের কারণে বেলজিয়ামকে টপকে ইরান দ্বিতীয় স্থানে রয়েছে।
গ্রুপের শেষ ম্যাচে ইরান মিসরের মুখোমুখি হবে। অন্য ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ বেলজিয়াম। বিশ্বকাপের নক আউট পর্বে উঠতে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের সামনে এখন জয়ের কোনো বিকল্প থাকলো না।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














