বিশ্বকাপ ফুটবলে তিন দেশের একসঙ্গে আয়োজক হওয়া এবারই প্রথম। এই প্রথমের সঙ্গে আরও একটি প্রথম যোগ হয়েছে এবারের বিশ্বকাপে, হাইড্রেশন ব্রেক। আমেরিকার প্রচণ্ড গরমে খেলোয়াড়দের কিছুটা স্বস্তি দেওয়ার জন্য এই হাইড্রেশন ব্রেক। খেলার উভয়ার্ধে দেওয়া হয় এই ব্রেক। বিষয়টিতে নুতনত্ব থাকলেও ক্ষেপেছেন আর্জেন্টিনার সাবেক কোচ মার্সেলো বিয়েলসা।
খেলার মাঝে হঠাৎ করে নীল রঙের প্লাস্টিকের আইসবক্সগুলো এসে দাঁড়ায় ঠিক তখনই আচমকা খেলা থমকে যায়। পরিস্কার করে বললে খেলার ছন্দপতন ঘটায়। ৭০ বছর বয়সী বিয়েলসার চোখে এটা ফুটবলের পবিত্র সংস্কৃতির ওপর করপোরেট কুঠারাঘাত।
খেলার সংস্কৃতিকে ধ্বংস করেছে
উরুগুয়ের এই আর্জেন্টাইন কোচ বিয়েলসার বিষয়টি মোটেও পছন্দ হয়নি। তিনি কোনো রাখঢাক না রেখে হাইড্রেশন ব্রেক নিয়ে ফিফার ওপর চটেছেন। এক কথায় বলা যায় ফিফাকে ধুয়ে ফেলেছেন। তার মতে, দুই অর্ধে যোগ হওয়া এই বিরতি ফুটবলে নতুন কিছু যোগ করছে না, বরং এটা খেলার আসল সাংস্কৃতিক ঐতিহ্যকে ধ্বংস করছে।

এবারের বিশ্বকাপের আয়োজক দেশগুলোর গরমের কথা চিন্তা করে ম্যাচের উভয়ার্ধে হাইড্রেশন ব্রেক চালু করেছে ফিফা। ম্যাচের মাঝামাঝি সময়ে তিন মিনিটের বিরতি। এই বিরতি নিয়ে খেলোয়াড় ও কোচদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। সমালোচকদের মধ্যে এই বিরতি কার্যত একটি ম্যাচ চারভাগে ভাগ হয়ে পড়েছে। এতে কেবল বিজ্ঞাপনদাতাদের সুবিধা হয়েছে। সম্প্রচারকারী সংস্থা আড়াই মিনিটের বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারের সুযোগ পাচ্ছে। ফুটবলের চিরায়ত রূপ যাদের পছন্দ তারা এই বিরতি মোটেও পছন্দ করছে না।
বদলে দিয়েছে খেলার আদিরূপ
এক সংবাদ সম্মেলনে বিয়েলসা বলেন, দুইবারের জায়গায় চারবার খেলায় হওয়ায় ফুটবলের আদি রূপকে বদলে দিয়েছে। এই পরিবর্তন ফুটবলে নতুন কিছু যোগ করছে না, বরং কেড়ে নিচ্ছে অনেক কিছু। তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের আগে ফুটবলের একটা নিজস্ব বৈশিষ্ট্য ছিল, এখন অন্য রকম হয়ে গেছে। মানুষ ফুটবলের সেই পুরোনো বৈশিষ্ট্যের প্রেমে পড়েই ফুটবলকে ভালোবেসেছিল।
তাহলে বিয়েলসা কি পরিবর্তনের বিপক্ষে। না, তিনি পরিবর্তনের বিপক্ষে নয়। ভিএআর প্রযুক্তিকে তিনি স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ভিএআরের মতো প্রযুক্তিকে আমরা স্বাগত জানাই। প্রযুক্তি আমাদের আরও বেশি করে সুযোগ তৈরি করে দেয়। কিন্তু এই বিরতিগুলোর পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে। আমি এখানে যে কথা বলছি, তা আমার একার কথা নয়। চারপাশে যা শুনছি, আমার কথা তারই প্রতিফলন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











