বেশ কয়েকজন তারকাকে বাদ দিয়ে বিশ্বকাপ স্কোয়াডে ইংল্যান্ডের চমক । কোচ টমাস টুখেলের ঘোষিত ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পাননি ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন ও চেলসির কোল পালমার। এছাড়া বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড আর ম্যানচেস্টার ইউনাইটেডের হ্যারি ম্যাগুয়ারও।
ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে ইংল্যান্ডের চমক আছে আরও। ফোডেন, পালমার, ম্যাগুয়ার ও আর্নল্ড জায়গা না পেলেও ২৬ জনের দলে টুখেল রেখেছেন ওলি ওয়াটকিনসন ও ইভান টনিকে। এবার ইউরোপায় শিরোপা জেতা অ্যাস্টন ভিলার তারকা ওয়াটকিনস ও সৌদি লিগে আল আহলিতে খেলা ইভান টনি কোচের নজর কাড়তে পেরেছেন।
বিশ্বকাপ স্কোয়াডে ইংল্যান্ডের চমক নিয়ে টুখেলের বক্তব্য
ওয়াটকিনস সম্প্রতি ইউরোপা লিগ জিতেছেন, আর সৌদি লিগে টনি এই মৌসুমে ৩২ ম্যাচে ৩২ গোল করেছেন। ক্লাব ফুটবলে খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া ফোডেন ও পালমারকে বিশ্বকাপে না নেওয়া নিয়ে টুখেল সংবাদ সম্মেলনে বলেন,‘এই খেলোয়াড়দের বিশ্বকাপে না থাকার খবরটি দেওয়া বেশ কঠিন ছিল।’

সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের কোচ আরও বলেন, ‘ফোন কলের সময়ও আমি তাঁদের আবেগ অনুভব করতে পারছিলাম। তাই আমি সেই সব খেলোয়াড়দের ফোন করেছিলাম যারা অন্তত একবার হলেও আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল। আমি তাঁদের ফোন করেছিলাম কারণ আমি অন্তত তাঁদের কাজের জন্য কৃতজ্ঞতা এবং সম্মান জানাতে চেয়েছিলাম।’
এ ছাড়াও উল্লেখ করার মতো যেসব খেলোয়াড় বাদ পড়েছেন তাদের মধ্যে আছেন নটিংহ্যাম ফরেস্টের মিডফিল্ডার মরগান গিবস-হোয়াইট এবং লিডসের স্ট্রাইকার ডমিনিক কালভার্ট-লুইন। দুজনই এবারের প্রিমিয়ার লিগে ইংলিশ ফুটবলারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। ক্রিস্টাল প্যালেসের অ্যাডাম ওয়ার্টনের জায়গায় ব্রেন্টফোর্ডের অভিজ্ঞ মিডফিল্ডার এবং লিভারপুলের সাবেক অধিনায়ক জর্ডান হেন্ডারসনকে নেওয়া হয়েছে।
ইংল্যান্ড আগামী ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২৩ জুন ঘানা এবং চার দিন পর পানামার মুখোমুখি হবে।
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার : জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন, জেমস ট্রাফোর্ড।
ডিফেন্ডার : রিস জেমস, টিনো লিভরামেন্টো, ড্যান বার্ন, মার্ক গুয়েহি, জন স্টোন্স, নিকো ও’রাইলি, এজরি কনসা, জ্যারেল কোয়ানসাহ, জেদ স্পেন্স।
মিডফিল্ডার : ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহাম, জর্ডান হেন্ডারসন, কোবি মাইনো, মরগান রজার্স, এবেরেচি এজি।
ফরোয়ার্ড : হ্যারি কেইন, ইভান টনি, অলি ওয়াটকিনস, বুকায়ো সাকা, নোনি মাদুয়েকে, মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি গর্ডন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











