বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে জুয়ার আসরে নেইমার!

পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে জুয়ার আসরে নেইমার! অবশ্য বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর স্বাভাবিকভাবেই মন খারাপ ব্রাজিলিয়ান তারকা নেইমারের। হতাশা কাটিয়ে কিছুটা স্বস্তি খুঁজতেই এবার তাকে দেখা গেল যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক রাজকীয় ক্যাসিনোয়। সেখানে তিনি অংশ নেন বিশ্বখ্যাত পোকার প্রতিযোগিতা ওয়ার্ল্ড সিরিজ অব পোকার (ডব্লিউএসওপি)-এ।

এবারের বিশ্বকাপ আসরেও খুব বেশি দূর এগোতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ১০ হাজার মার্কিন ডলার বাই-ইনের মেইন ইভেন্ট থেকেই বিদায় নিতে হয়েছে তাকে। এক্সের এক ভিডিওতেও দেখা গেছে নেইমারকে।

এ বিষয়ে ফক্স স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, পোকার খেলায় নেইমার নতুন নন। ২০২৫ সালে একই টুর্নামেন্টে তিনি ফাইনাল টেবিল পর্যন্ত খেলেছিলেন। সুযোগ পেলে অনলাইনেও পোকার খেলেন ব্রাজিলিয়ান এই ফুটবল তারকা।

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের প্রায় এক সপ্তাহের মধ্যেই নেইমারের পোকার খেলায় অংশ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। তবে নেইমারের অংশগ্রহণের ভিডিও প্রকাশ করে আয়োজকরা লিখেছে, ‘ওয়ার্ল্ড সিরিজ অব পোকার ২০২৬-এ স্বাগতম, নেইমার।’

এছাড়া তারা আরও জানায়, বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের প্রায় এক সপ্তাহ পর ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার ১০ হাজার মার্কিন ডলারের সিক্স-ম্যাক্স টুর্নামেন্টে অংশ নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles