আজ ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপে আজ রাত ১টায় প্রথম সেমিফাইনালে মাঠে নামবে ফ্রান্স ও স্পেন। আর এই সেমিফিাইনাল নিয়ে স্প্যানিশ দৈনিক ‘এএস’ জানিয়েছে এক চমকপ্রদ তথ্য। দুই দলের খেলোয়াড়দের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৩০০ কোটি ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ৩৭ হাজার কোটি টাকারও বেশী।

স্প্যানিশ সংবাদমাধ্যমটির মতে ফ্রান্স ও স্পেনের এই লড়াই ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল। কারণ, খেলোয়াড়দের আর্থিক মূল্যের দিক থেকে এটি অতীতের সব বিশ্বকাপ সেমিফাইনালকে ছাড়িয়ে গেছে।

দলীয় বাজার মূল্যঃ আকাশছোঁয়া এই দামের মধ্যেও দুই দলের মধ্যে ব্যবধানটা প্রায় ৩৫ কোটি ডলারের। ফরাসি দলের মোট বাজারমূল্য প্রায় ১৭৮ কোটি ডলার, অন্যদিকে স্পেনের দলটির মূল্য প্রায় ১৪৩ কোটি ডলার।

ব্যক্তিগত বাজার মূল্যঃ স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল এই মুহূর্তে সবচেয়ে মূল্যবান খেলোয়াড়, তাঁর বাজারমূল্য প্রায় ২৩.৪ কোটি ডলার। আবার ফরাসি তারকা এমবাপ্পের মূল্য প্রায় ২১ কোটি ডলার। এ ছাড়া মাইকেল ওলিসে ও পেদ্রি-দুজনেরই বাজারমূল্য প্রায় ১৭.৫ কোটি ডলার করে।

ফ্রান্সের খেলোয়াড়দের বাজার মূল্যঃ উপরের এই ৪ জন তারকা ছাড়াও দুই দলে ৭জন খেলোয়াড় আছেন, যাঁদের প্রত্যেকের বাজারমূল্য ১১.৭ কোটি ডলার বা তার চেয়ে বেশি। আর দুই দল মিলিয়ে ২২ জন খেলোয়াড়ের দাম অন্তত ৫.৮ কোটি ডলার। এই ২২ জনের মধ্যে ১৫ জনই ফ্রান্সের আর ৭ জন স্পেনের। অর্থাৎ এই মানের দামি খেলোয়াড়ের সংখ্যায় স্পেনের চেয়ে দ্বিগুণের বেশি এগিয়ে রয়েছে ফ্যান্স।

স্পেনের খেলোয়াড়দের বাজার মূল্যঃ পজিশন ভিত্তিক হিসাবে গোল পোস্টের নিচে এগিয়ে স্পেন। ফ্রান্সের ৩ গোলকিপারের সম্মিলিত বাজারমূল্য যেখানে প্রায় ৬.৭ কোটি ডলার, সেখানে স্পেনের ৩ গোলরক্ষকের মোট মূল্য প্রায় ১১.৪ কোটি ডলার।

রক্ষণ ভাগে এগিয়ে ফ্রান্সঃ ফরাসি ডিফেন্ডারদের সম্মিলিত বাজারমূল্য ৪৭.৩ কোটি ডলার, অপরদিকে স্পেনের রক্ষণভাগের মূল্য প্রায় ৩৩.৭ কোটি ডলার।
তবে মাঝ মাঠের লড়াইয়ে এগিয়ে স্পেন। স্প্যানিশ মিডফিল্ডারদের মোট বাজারমূল্য প্রায় ৪৯.১ কোটি ডলার আর ফ্রান্সের মাঝ মাঠের মূল্য প্রায় ৩৬.৫ কোটি ডলার। দুই দলের আসল পার্থক্য আক্রমণভাগে। স্পেনের ইয়ামালের একার দামই ২৩.৪ কোটি ডলার হলেও ফ্রান্সের উইঙ্গার ও স্ট্রাইকারদের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৮৭.৭ কোটি ডলার। যেখানে স্পেনের আক্রমণভাগের মোট বাজারমূল্য ৪৮.৮ কোটি ডলার। আক্রমণভাগের এই বিশাল পার্থক্য ফ্রান্সকে সামগ্রিক বাজারমূল্যে স্পেনের চেয়ে এগিয়ে রেখেছে। ৩৭ হাজার কোটি টাকার ম্যাচ বলে তো কথা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles