অবশেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল

দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময়ের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। অবশেষে আবারও ঘরোয়া ফুটবলের ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। আগামী ২৪ নভেম্বর বাংলাদেশ ফেডারেশন কাপের ম্যাচে মুখোমুখি হবে ফর্টিস এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। এই ম্যাচ দিয়েই পল্টনের ঐতিহ্যবাহী স্টেডিয়ামে ফিরবে ক্লাব ফুটবলের লড়াই।

জাতীয় স্টেডিয়ামে সবশেষ ঘরোয়া ফুটবলের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ২০ সেপ্টেম্বর। সেদিন আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। এরপর সংস্কারকাজের জন্য দীর্ঘদিন বন্ধ থাকে এই মাঠে ফুটবল আয়োজন। সংস্কারকাজ শেষ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল ফিরলেও ঘরোয়া ফুটবলের অপেক্ষা আর ফুরাচ্ছিল না। অবশেষে আগামী ২৪ নভেম্বর সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

তবে ২৪ নভেম্বর শুধু ঢাকাতেই নয়, দেশের আরও দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের ম্যাচ। মুন্সিগঞ্জে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। অন্যদিকে মানিকগঞ্জে লড়বে ব্রাদার্স ইউনিয়ন ও চট্টগ্রাম সিটি এফসি।

এদিকে আন্তর্জাতিক বিরতি শেষে আগামী ২৭ নভেম্বর থেকে আবারও মাঠে গড়াবে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) খেলা। ষষ্ঠ রাউন্ডের ম্যাচ দিয়ে লিগে ফিরবে ক্লাবগুলো। সেদিন আলাদা ম্যাচে মাঠে নামবে দেশের ঐতিহ্যবাহী দুই দল মোহামেডান ও আবাহনী, পাশাপাশি খেলবে বসুন্ধরা কিংসও।

spot_imgspot_img
spot_img

Related Articles