বালক বিভাগে সিলেট, বালিকা বিভাগে রাজশাহী ফাইনালে

নতুন কুঁড়ি ফুটবল ২০২৫-২৬

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬ এর বালক বিভাগের প্রথম সেমিফাইনালে সিলেট বিভাগ বরিশাল বিভাগকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। অপর সেমিফাইলালে বালিকাদের বিভাগে রাজশাহী বিভাগ ২-০ গোলে খুলনা বিভাগকে হারিয়ে বালিকা বিভাগের ফাইনালে উঠেছে। আজ মোহাম্মাদপুর শারিরিক শিক্ষা কলেজ মাঠে দিনের প্রথম দুটি সেমিফাইনালে আশা জাগানিয়া ফুটবল খেলেছে বালক বালিকারা। তবে খেলা শেষে বালক বিভাগে সিলেট, বালিকা বিভাগে রাজশাহী জয়ী হয়ে ফাইনালে উঠেছে।

বালক বিভাগে সিলেট, বালিকা বিভাগে রাজশাহী ফাইনালালে
খুলনাকে হারিয়ে রাজশাহীর বালিকাদের উল্লাস

শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় সিলেট শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলে। প্রথমার্ধের পাঁচ মিনিটের সময় রাফি গোল করে প্রথম সিলেটকে এগিয়ে নেন এরপর ২৯ মিনিটের মাথায় বক্সের ভেতর থেকে রিহাদ বাঁ পায়ে কোনাকুনি শটে বল জালে জড়ালে ২-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সিলেট বিভাগ। দ্বিতীয়ার্ধে বরিশাল বিভাগ গোল পরিশোধে মরিয়া হলেও খেলায় প্রাধান্য বিস্তার করতে পারেনি। দ্বিতীয়ার্ধে রিহাদ নিজের ২য় গোর করলে উল্টো আরো একটা গোল হজম করে ০-৩ গোলে পিছিয়ে পড়ে বরিশাল বিভাগ। কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে অনেকটা স্ট্রাইকার দেব মন্ডলের উপর নির্ভর করে বরিশাল আক্রমণগুলো করেছে কিন্তু অধিকাংশ সময়ই অন টার্গেটে শট নিতে পারেনি আক্রমণ ভাগের খেলোয়াড়রা। বারবার ব্যর্থ হলেও ৫৬ মিনিটের সময় রংপুর বিভাগের ডিফেন্ডারের ভূলে বল পেয়ে দেব মন্ডল চমৎকার ফিনিশিংয়ে নিজের এবং দলের পক্ষে একমাত্র গোল করে আশা জাগিয়েছিলেন। তবে ততক্ষণে সময় ফুরিয়ে গেছে। খেলার অতিরিক্ত সময়ে কর্নার থেকে আসা জাগলেও গোলে কনভার্ট করতে পারেনি বরিশাল বিভাগ ফলে সেমিফাইনাল থেকেই ছিটকে পড়ল বরিশাল বিভাগ।

দিনের ২য় সেমিফাইনালে বালিকাদের বিভাগে রাজশাহী বিভাগ ২-০ গোলে খুলনা বিভাগকে পরাজিত করে ফাইনালে উঠে। খেলার পথমার্ধে কোন গোল না হলেও আক্রমন এবং পাল্টা আক্রমনে শেষ হয় তবে আক্রমনের ধার কিছুটা হলেও রাজশাহী এগিয়ে ছিল। রাজশাহীর আলেয়া একবার ফিরতি বলে ফাঁকা পেয়েও বল জালে জড়াতে পারেননি। তবে রাজশাহী বেশিরভাগ আক্রমন ছিল ডান প্রান্ত দিয়ে। দ্বিতীয়ার্ধে উভয় দল গোলের জন্য মরিয়া হয়ে খেললেও ভারি মাঠে স্বাভাবিক খেলা খেলতে পারছিলেন না তবে সেখানেই থেমে থাকেননি রাজশাহীর মেয়েরা। খেলার অন্তিম মুহুর্তে রাজশাহীর ফারিহা প্রথম গোল করে ফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রায় সেরে ফেললেও শেষ বাঁশি বাজার আগ মুহুর্তে জিন্নাত মেহেরুন ২য় গোল করে খুলনার কফিনে শেষ পেরেক ঠুকে দেন আর তাতেই রাজশাহীর ফাইনালে যাওয়া নিশ্চিত হয়। আগামী ২৭ জুলাই বালক বিভাগের ২য় সেমিফাইনালে রংপুর এবং ময়মনসিংহ বিভাগের মধ্যে জয়ী দলের সাথে সিলেট ফাইনাল খেলবে। অপরদিকে রাজশাহীর বালিকারা ফাইনাল খেলবে বালিকাদের ২য় সেমিফাইনালে রংপুর এবং ময়মনসিংহ বিভাগের মধ্যে জয়ী দলের সাথে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles