বার্সার ১৬ নাম্বার জার্সি চান রদ্রি

স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির বার্সেলোনায় আনুষ্ঠানিক যোগদান এখন শুধু সময়ের ব্যাপার। ম্যানচেস্টার সিটির সাবেক এই তারকা কাতালান ক্লাবে নিজের প্রিয় জার্সি নম্বর কোনটি হবে, তাও ইতোমধ্যে নির্ধারণ করে ফেলেছেন।

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর বরাতে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম গোলডটকম জানিয়েছে, রদ্রি বার্সেলোনা তারকা ফেরমিন লোপেজের কাছে তার ১৬ নম্বর জার্সিটি চেয়ে আবেদন করেছেন। সিটি ও স্প্যানিশ জাতীয় দলের হয়ে নিজের পুরো ক্যারিয়ারজুড়ে এই ১৬ নম্বর জার্সি পরেই মাঠ মাতিয়েছেন রদ্রি।

এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) রোমানো আরও যোগ করেন, রদ্রির খাতিরে নিজের প্রিয় নম্বরটি ছেড়ে দিতে বিন্দুমাত্র দ্বিধা করেননি ফেরমিন লোপেজ। তিনি নতুন মৌসুমে ৭ নম্বর জার্সি গায়ে জড়াতে প্রস্তুত হচ্ছেন। ফলে ন্যু ক্যাম্পে নিজের আইকনিক ১৬ নম্বর জার্সিটি ধরে রাখার পথ সুগম হলো রদ্রির।

ইতোমধ্যে সিটির সঙ্গে দলবদলের সব আনুষ্ঠানিকতা চুকিয়ে ফেলেছে বার্সেলোনা। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আসতে পারে অফিশিয়াল ঘোষণা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৬০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজের পাশাপাশি আরও ১৬ মিলিয়ন সাইনিং ও পারফরম্যান্স-ভিত্তিক বোনাসে চুক্তি পাকা করেছে দুই পক্ষ। চার বছরের চুক্তিতে বার্সায় যোগ দিচ্ছেন এই স্প্যানিশ তারকা। বার্ষিক ১৩ মিলিয়ন ইউরো মূল বেতনে দলের অন্যতম সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলার হতে যাচ্ছেন তিনি।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles