বাঁচা মরার ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত তদন্তের দাবি মিশরের, বিশ্বকাপ থেকে বহিষ্কারের আবেদন। বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় হারের পর রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন।
সংস্থাটির সভাপতি হানি আবো রিদা ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তগুলোর আনুষ্ঠানিক তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি ম্যাচ পরিচালনায় দায়িত্ব পালন করা রেফারি ও অন্যান্য ম্যাচ অফিসিয়ালদের টুর্নামেন্টের বাকি অংশ থেকে বহিষ্কারের আবেদনও করেছেন।
৭ জুলাই আটলান্টায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে শেষ ১৩ মিনিট ১৫ সেকেন্ডে টানা তিন গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। ফলে কোয়ার্টার-ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় আফ্রিকার প্রতিনিধিদের।
ম্যাচ শেষে মিশরের কোচ হোসাম হাসান রেফারিং নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। মাঠে প্রতিবাদ করতে গিয়ে তিনি হলুদ কার্ডও দেখেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ম্যাচের কিছু সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ ছিল এবং ফরাসি রেফারি ফঁসোয়া লুতেক্সিয়েরের ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয়েছিল।
আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ফিফা। অন্যদিকে, কোয়ার্টার-ফাইনালে মিশরের আপত্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথমটি, ভিএআরের হস্তক্ষেপে আগের একটি ফাউলের কারণে মিশরের একটি গোল বাতিল করা। দ্বিতীয়টি, আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে মিশরের খেলোয়াড়ের ওপর ফাউলের অভিযোগ উঠলেও সেটি ভিএআরে পর্যালোচনা না করা। মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের দাবি, এই দুটি সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে সরাসরি প্রভাব ফেলেছে।
এদিকে, মিশরের আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ম্যাচটি আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে।


