বিশ্বকাপে স্পেন-ফ্রান্স প্রথম সেমিতেরেফারি বার্টন

ফিফা বিশ্বকাপে ফ্রান্স-স্পেনের মধ্যকার হাইভোল্টেজ প্রথম সেমিফাইনাল প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন এল সালভাদরের ইভান বার্টন। যুক্তরাষ্ট্রের ডালাসে ১৪ জুলাই আজ রাত ১টায় অনুষ্ঠিতব্য ফ্রান্স-স্পেনের মধ্যকার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের রেফারিদের নাম চূড়ান্ত করেছে ফিফা।

এবারের বিশ্বকাপের সেমিফাইনালে প্রথম এল সালভাদরীয় রেফারি হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন বার্টন। এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ পরিচালনা করেছেন ৩৫ বছর বয়সী বার্টন। গ্রুপ পর্বে প্যারাগুয়ে-তুরস্ক ম্যাচ, জাপান-সুইডেন এবং শেষ ষোলোতে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচ পরিচালনা করেন তিনি।

এবারের বিশ্বকাপে সেমিফাইনাল হবে বার্টনের চতুর্থ ম্যাচ। তুরস্ক-প্যারাগুয়ে ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বার্টন। প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরনকে লাল কার্ড দেন বার্টন। কারণ ম্যাচ চলাকালীন মুখ ঢেকে তুরস্কের মের্ত মুলদুরের উদ্দেশ্যে কিছু বলেন আলমিরন। এটি দেখে ফেলেন বার্টন।

এরপর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে আলমিরনকে লাল কার্ড দেখান বার্টন।  মুখ ঢেকে কথা বলার কারণে লাল কার্ডের ঘটনা এই বিশ্বকাপে প্রথম তুরস্ক-প্যারাগুয়ে ম্যাচে ঘটল।  এছাড়া নিয়মিত নেশনস লিগ ও গোল্ড কাপসহ একাধিক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে বার্টনের।

তবে প্রথম সেমিফাইনালে সহকারী রেফারি-১ হিসেবে দায়িত্ব পালন করবেন বার্টনের স্বদেশি ডেভিড মোরান এবং সহকারী রেফারি-২ হিসেবে থাকছেন নিকারাগুয়ার আন্তোনিও পুপিরো। ম্যাচে চতুর্থ এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন সুইডেনেরই গ্লেন নিয়বার্গ ও মাহবোদ বেগি।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে ফিফা ঘোষিত রেফারিদের তালিকায় আরও আছেন :

প্রধান রেফারি : ইভান বার্টন (এল সালভাদর)

সহকারী রেফারি-১ : ডেভিড মোরান (এল সালভাদর)

সহকারী রেফারি-২ : আন্তোনিও পুপিরো (নিকারাগুয়া)

চতুর্থ রেফারি : গ্লেন নিয়বার্গ (সুইডেন)

রিজার্ভ সহকারী রেফারি : মাহবোদ বেইগি (সুইডেন)

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles