পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফে চার দল নিশ্চিত হয়েছে আগেই। রবিবার শেষদিন শুধু অপেক্ষা ছিল দলগুলোর অবস্থান জানার। মুলতান সুলতানসকে চার উইকেটে হারিয়ে দ্বিতীয় স্থানে থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে ইসলামাবাদ ইউনাইটেড।
প্লে অফে চার দল নিশ্চিত হয়েছে পিএসএলে। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে রবিবার মুলতানকে হারিয়ে দ্বিতীয় স্থান দখল করে ইসলামাবাদ। তারা কোয়ালিফায়ার ম্যাচ খেলবে পেশোয়ার জালমির বিপক্ষে। আর এলিমিনেটর ম্যাচ খেলবে তৃতীয় স্থানে নেমে যাওয়া মুলতান ও চারে থাকা হায়দরাবাদ কিংসমেন।
রবিবার দ্বিতীয় স্থান দখলের লড়াইয়ে মুলতান আগে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেটে করে ১৯২ রান। শান মাসুদ ৩৩ বলে ৩টি চার ও ২টি ছয়ে ৪৪ এবং আরাফাত মিনহাস ১৯ বলে ৩১, সাহিবজাদা ফারহান ১৮ বলে ও স্টিভেন স্মিথ ১৯ বলে ৩০ রান করে করেছেন।
ইসলামাবাদের সাত বোলাার একটি করে উইকেট নেন। এরপর জবাব দিতে নেমে ১৮.৪ ওভারে ছয় উইকেটে ১৯৩ রান করে জিতে যায় ইসলামাবাদ। মার্ক চ্যাপম্যান ৩৩ বলে ৪টি চার ও ৬টি ছয়ে ৬৯ রানে অপরাজিত থাকেন। শাদাব খান করেন ২৮ বলে ৩৬ রান।
ফয়সাল আকরাম ২টি উইকেট নেন। আরেক ম্যাচে হায়দরাবাদ ১০৩ রানে বিধ্বন্ত করে রাওয়ালপিন্ডিজকে। আগে ব্যাট করে হায়দরাবাদ ২০ ওভারে ছয় উইকেটে করে ২৪৪ রান করে। গ্লেন ম্যাক্সওয়েল ৩৭ বলে ৮টি চার ও ৩টি ছয়ে সর্বোচ্চ ৭০ রান করে অপরাজিত থাকেন।
এ ছাড়া উসমান খান ২৬ বলে ৪টি করে চার ও ছক্কায় হাঁকিয়ে ৫৪ ও কুসল পেরেরা ৩০ বলে অপরাজিত ৫০ রান করেন।
প্লে-অফে চার দল নিশ্চিত
জবাবে ১৭.১ ওভারে ১৩৬ রানে গুটিয়ে যায়। উসমান খাজা ৪৩ বলে ৯টি চারে ৬৬, মোহাম্মদ রিজওয়ান ১৬ বলে ৪টি চারে ২৬ এবং স্যাম বিলিংস ১২ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। হুসেন শাহ ৩.১ ওভারে ২২ রানে ৪টি এবং আকিফ জাবেদ ৩৮ রানে ৩টি উইকেট নেন।
এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলে সর্বোচ্চ ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে পেশোয়ার জালমি। তাদের দুই নম্বরে নামার কোনো সম্ভাবনাই নেই। দ্বিতীয় স্থানে আছে মুলতান সুলতানস। তিনে অবস্থান ইসলামাবাদ ইউনাইটেড।
সবচেয়ে বেশি প্রতিযোগিতা হয়েছে চতুর্থ অবস্থান নিয়ে। নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতে চার নম্বরে উঠেছিল লাহোর কালান্দার্স। কিন্তু তখন পর্যন্ত ছয় নম্বরে থাকা হায়দরাবাদ কিংসমেনের একটি ম্যাচ বাকি ছিল। এই ম্যাচে জিততে তো হবেই, সেই সঙ্গে নেট রানরেটও বাড়ানো দরকার ছিল তাদের।
