বিশ্বকাপে জায়গা করে নিয়ে ইতিহাসের পাতায় ঠাই করে নিয়েছিলো দক্ষিণ ক্যারিবিয়ান সাগরের দেশ কুরাসাও। তবে বিশ্ব মঞ্চের লড়াইয়ে পাওয়ার ফুটবলের দেশ জার্মানির বিপক্ষে রীতিমতো উড়ে গেছে নেদারল্যান্ডসের অন্তর্গত স্বায়ত্বশাসিত অঞ্চলটি। হেরেছে ৭-১ গোলের বড় ব্যবধানে। এ যেন , কুরাসাওয়ের জালে জার্মানির গোল উৎসব ।
যুক্তরাষ্ট্রের হিউস্টনে ম্যাচের শুরু থেকেই কুরাসাওয়ের বিপক্ষে আধিপত্য দেখায় জার্মানি। সেই ধারায় গোলও পেয়ে যায় ম্যাচের ৬ মিনিটে। সাবেক চ্যাম্পিয়নদের ১-০ তে এগিয়ে নেন মিডফিল্ডার এনমেচার।
আক্রমণাত্মক ফুটবল
প্রথম গোলের পর আরো বেশি আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে জার্মান। তবে ধারার বিপরীতে ম্যাচের ২১ মিনিটে পাল্টা আক্রমণে বড় অঘটনের জন্ম দেয় কুরাসাও। জনসংখ্যার হিসাবে বিশ্বকাপের ইতিহাসে অভিষেক হওয়া ক্ষুদ্রতম দেশটির রাইটব্যাক লিভানো কমেনেন্সিয়ার বাঁ পায়ের শট পরাস্ত করে জার্মানি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে। শুরু হয় স্টেডিয়ামের গ্যালারিতে ‘নীল ঢেউ’য়ের গর্জন। এই মুহূর্তটা কখনো ভুলবে না দেড় লাখের একটু বেশি জনসংখ্যার দেশটি!
গোল হজম করে মরিয়া হয়ে উঠে জার্মানি। তবে দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৩৮ মিনিটে পর্যন্ত। অবশেষে কর্নার থেকে উড়ে আসা বলে চমৎকার হেডে জালে জড়িয়ে ২-১ ব্যবধান নিকো শ্লোটারবেক।
প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আরো এগিয়ে গেল সাবেক চ্যাম্পিয়নরা। কুরাসাওয়ের ডি বক্সে ফাউলের শিকার হন জার্মান ফুটবলার। কাই হাভার্টজের সফল স্পট কিকের গোলে ৩-১ ব্যবধান এগিয়ে বিরতিতে যায় জার্মানি।
বিরতি থেকে ফিরে গোল দিয়েই শুরু করল জার্মানি। জশুয়া কিমিচের পাস ধরে ৪৭ মিনিটে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন জামাল মুসিয়ালা।
এরপর ম্যাচের চিত্র পুরোটায় ধীরে ধীরে চলে আসে জার্মানির নিয়ন্ত্রণে। কুরাসাওয়ের জালে স্ট্রাইকারের মতোই দুর্দান্ত এক ফিনিশিংয়ে বল পাঠিয়ে জার্মানকে ৫-১ গোলে এগিয়ে নেন ডিফেন্ডার নাথানিয়েল ব্রাউন।
গোল উৎসব যেন থামছিলো না। ৯ মিনিট পর বদলি নেমেই জালের দেখা পান ডেনিজ উন্ডাভ। ৬-১ গোলে এগিয়ে গেল জার্মানি।
এখানেই শেষ নয়, ৮৮ মিনিটে উন্ডাভের কাছ থেকে বল পেয়ে রক্ষণ ছিন্নভিন্ন করে দলের সপ্তম ও নিজের দ্বিতীয় গোলটি করেন হাভার্টজ।
শেষ পর্যন্ত কুরাসাওকে ৭-১ গোলে উত্তর আমেরিকার দেশটিকে সহজেই হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করল জার্মানি।
গোল করে ইতিহাসের পাতায় কুরাসাও
ইতিহাসের পাতায় সবচেয়ে ছোট দেশ এক নতুন অধ্যায় জন্ম দিল কুরাসাও। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেললো চারবারের চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে। ইউরোপের জায়ান্টরা অনায়াসেই উত্তর আমেরিকার দেশটিকে হারাবে, এমনটাই প্রত্যাশ ছিল সবার। ম্যাচের চিত্রও বলছিল তাই। তবে ম্যাচ শুরুর আগে দেশের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কুরাসাওয়ের খেলোয়াড়দের চোখে-মুখে যে আবেগ ফুটে উঠেছিল, তা ছিল সত্যিই এক অবিস্মরণীয় মুহূর্ত।
ম্যাচের আগে কুরাসাওয়ের কোচ বলেছিলেন জার্মানি যে পরিষ্কার ব্যবধানে এগিয়ে। এমনকি তারা বিশ্বকাপের অন্যতম দাবিদারও। তবে ফুটবলে মাঝেমধ্যেই বড় দলগুলোকে হারিয়ে দেয় ছোট দলগুলো। ছোট দল হলেও মাঠের লড়াইয়ে বেশ কঠিন প্রতিপক্ষই হবো আমরা। তবে মাঠের লড়াইয়ে চিত্রটা ছিল ভিন্ন। কুরাসাওয়ের জালে গোল উৎসব করে ‘ই’ গ্রুপে বিশ্বকাপের এবারের আসরে যাত্রা শুরু করল পরাশক্তি জার্মানি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















