খেলোয়াড় হামজার চেয়েও মানুষ হামজা অনেক বড়!

রাশেদুল ইসলাম: হামজাকে দূর থেকে দেখলে সে শুধু একজন ভালো ফুটবলার। কিন্তু কাছ থেকে দেখার সৌভাগ্য হলে বোঝা যায়, মানুষ হিসেবে হামজা কতটা বড়!

তাঁর মানবিক সত্তার কাছে খেলোয়াড়ি সত্তা যেন একেবারেই নগণ্য। আপনি তাঁর সান্নিধ্যে এলে এমনটা অনুভব করতে বাধ্য।

গতকাল আমাকে দেখার পর তাঁর প্রথম প্রতিক্রিয়াটা আমি কোনো দিন ভুলতে পারব না! একজন মানুষ আমাকে দেখে এভাবে উচ্ছ্বসিত হতে পারে, তা আমার জানা ছিল না। মানুষটি যদি আবার হামজা হয়, তাহলে তো বিশ্বাস করাই কঠিন!

হামজার বাবা-মায়ের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। আঙ্কেল-আন্টি দুজনই আমাকে ভীষণ স্নেহ করেন। তাঁরা প্রায়ই বলেন, আমি কেন হামজার সঙ্গে দেখা করি না! কিন্তু কোনো উপলক্ষ ছাড়া দেখা করার আর কী-ই বা থাকে!

গতকাল তেমনই একটি উপলক্ষ ।

সিটি গ্রুপ-প্রথম আলো বর্ষসেরা ক্রীড়াবিদ এবং পাঠকের ভোটেও বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছে হামজা। সাফ ফুটবলের ব্যস্ততায় সে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি। পুরস্কার গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে। হামজার মতো একজন খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করতে গিয়ে এমনিতেই আমার পা কাঁপছিল!

জাতীয় দলের যে অধিনায়কের নেতৃত্বে খেলার সৌভাগ্য হয়েছে, সেই আমিনুল ভাইয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ভাই নিজেই আমাকে পরিচয় করিয়ে দিলেন নিজের সাবেক সতীর্থ হিসেবে। বললেন, ‘রাশেদ আমার সঙ্গেও খেলেছে।’

ক্রীড়া প্রতিমন্ত্রীর হাত খেকে হামজার পুরস্কার বুঝে নিচ্ছেন লেখক।

অনুষ্ঠান শেষে যার পুরস্কার, তাঁর হাতেই সেটি তুলে দিতে গেলাম টিম হোটেলে। দেখা হতেই আমরা ফিরে গেলাম ২০১৯-২০ সালের সেই পুরোনো গল্পগুলোতে। ২০১৯ সালে যে গল্পের শুরু, ২০২৬ সালে এসে সেই গল্পের মানুষটি বাংলাদেশের সবচেয়ে আলোচিত ক্রীড়াবিদদের একজন। মাঝখানে কত সময়, কত পরিবর্তন, কত অর্জন!

শুধু কি একটি পুরস্কারই হামজাকে বুঝিয়ে দিলাম ! এটা তো একটা বড় স্বপ্নের বাস্তবায়নের স্বীকৃতি।

হামজার সঙ্গে দেখা করার এর চেয়ে সুন্দর উপলক্ষ আর হয় না কি!

spot_imgspot_img
spot_img

Related Articles