বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাকাই টেস্ট
ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনানাতেও তাহলে থাকছে বাংলাদেশী সমর্থকদের সরব উপস্থিতি, ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে পরাজিত করে বাংলাদেশ যেমন প্রশংসায় ভাসছে তেমনী তীব্র সমালোচনায় পড়ে সিরিজে ঘুরে দাঁড়ানোর জন্য ইতি মধ্যেই নানা কৌশল নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ান কোচ। তবে অস্ট্রেলিয়ায় প্রবাসি বাংলাদেশী ও অস্ট্রেলিয়ান সাধারণ ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহও বেশ বেড়েছে ২য় টেস্ট নিয়ে। আর সে জন্যই বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব সাধারণ টিকিট বিক্রি হয়ে গেছে।

ডারউইন টেস্ট: ডারউইন টেস্ট হেরে অস্ট্রেলিয়ান ক্রিকেট যেন সম্বিত ফিরে পেয়েছে, নিজ দেশের ক্রিকেট সমর্থক আর মিডিয়ার তীব্র সমালোচনার সম্মুখীন হয়ে ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে, বাদ পড়েছে ওপেনার জেক ওয়েদারাল্ড। বিপরীত চিত্রে বাংলাদেশ দল নিয়ে অস্ট্রেলিয়ানদের আগ্রহও বেড়েছে।
আগামী শনিবার গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এই টেস্টের প্রথম দিনের টিকিট বিক্রি নিয়ে বলা হয়েছে, ‘এনআরএমএ ইনস্যুরেন্স ম্যাকাই টেস্টে প্রথম দিনের সাধারণ টিকিট সব বিক্রি হয়ে গেছে।’
অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু: বাংলাদেশের বিপক্ষে ২য় টেস্টে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। স্টেডিয়ামের আসন সংখ্যা ১০ হাজার। ডারউইন টেস্ট হারার পর অস্ট্রেলিয়া সিরিজ বাঁচাতে ম্যাকাই টেস্টকে পাখির চোখ করেছে। তবে ২য় থেকে ৪র্থ দিনের টিকটি পাওয়া যাচ্ছে। অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সাময়িকী ‘দ্য ইন্ডিয়ান সান’ জানিয়েছে, ম্যাকাই টেস্টে দ্বিতীয় দিনের সব টিকিট বিক্রিও শেষ হওয়ার পথে।
সারকথা: ম্যাকাই টেস্ট স্বাগতিক অস্ট্রেলিয়ার জন্য যেমন ইজ্জতের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তেমনী বাংলাদেশের জন্য টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলার স্বপ্ন হয়েছে। বাকিটা সময়ই বলে দিবে, তবে এই টেস্টে অস্ট্রেলিয়া মরণ কামড় দিয়ে টেস্ট জিততে চাইবে তাই বাংলাদেশকে আত্নতুষ্টিতে না ভুগে প্রথম টেস্টের পারফরম্যান্স ধরে রেখে ভাল করার চেষ্টা করতে হবে।


