মাঝমাঠের শক্তি বাড়াতে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের ক্যামেরুনিয়ান মিডফিল্ডার কার্লোস বালেবাকে ওল্ড ট্রাফোর্ডে ওড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২২ বছর বয়সী এই তারকাকে পাওয়ার জন্য রেড ডেভিলরা ব্রাইটনের কাছে ৭০ মিলিয়ন ইউরো এবং অতিরিক্ত ৬ মিলিয়ন ইউরো অ্যাড-অনসের একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে।
ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, ইউনাইটেড মনে করছে ব্রাইটন ২২ বছর বয়সী এই মিডফিল্ডারের জন্য কম মূল্যের প্রস্তাব গ্রহণে রাজি হতে পারে, যার ফলে তার প্রতি নতুন করে আগ্রহ জেগেছে।
তাদের নির্ধারিত মূল্য পরিশোধ করা হলে ব্রাইটন বালেবার ক্লাব ছাড়ার অনুমতি দিতে রাজি আছে। বালেবার সঙ্গে ম্যানইউর ব্যক্তিগত শর্তাবলীর সমঝোতা প্রায় চূড়ান্ত। খেলোয়াড় নিজেও ওল্ড ট্রাফোর্ডে যোগ দিতে অত্যন্ত আগ্রহী।
যদিও ব্রাইটনের প্রাথমিক চাহিদার চেয়ে এই প্রস্তাব কিছুটা কম, তবে দলবদলের বাজার শেষ হওয়ার আগেই দুই ক্লাব একটি সমঝোতায় পৌঁছাতে সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছে।
প্রাক-মৌসুমে পাওয়া গোড়ালির চোট থেকে বর্তমানে সেরে উঠছেন বালেবা।


