লর্ডসে ইংল্যান্ডের রান পাহাড়ের নিচে পিষ্ট হওয়ার পথে পাকিস্তান

টেস্ট সিরিজ ২০২৬

লর্ডসে পাকিস্তানি ব্যাটারা কি ড্রেসিং রুমে বসে বাংলা সিনেমার গান ধরেছেন! ঐ যে ঔ গান ‘বৃষ্টিরে বৃষ্টি আয় না জোরে’ কারণ পাকিস্তানি ব্যাটারদের যে অবস্থা তাতে তো এখন বৃষ্টির গানই তাদের মুক্তি দিতে পারে। ইংল্যান্ডের প্রথম ইনিংস ২৯০ রানের জবাবে পাকিস্তান ১১০ রানে অল আউট। ইংল্যান্ড আবার ২য় ইনিংসে ৭ উইকেটে ১৭৭ রান করার পর বৃষ্টি। টেস্টের আজ ৩য় দিন, দিনের খেলা আরো বাকি আছে ৩৬ ওভার ১ বল তবে আজ যদি খেলা নাও হয় আগামী কাল যদি ইংল্যান্ড পাকিস্তানকে ব্যাটিং এ আমন্ত্রণ জানায় তাতেও তাদের করতে হবে জয়ের জন্য ৩৫৮ রান কিন্তু পাকিস্তানি ব্যাটারদের যে সময় যাচ্ছে তাতে করে বলাই যায় লর্ডসে ইংল্যান্ডের রান পাহাড়ের নিচে পিষ্ট হওয়ার পথে পাকিস্তানি ব্যাটাররা।

জোফরা আর্চার ৩ উইকেট শিকার করেন

অপরদিকে ইংল্যন্ডের ব্যাটার ড্যান লরেন্স কি লর্ডসের বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছেন আর বলছেন ইস বৃষ্টিরে বৃষ্টি থেমে যারে.. বৃষ্টি এত বেরসিক হল কেন? এই সময় কি বৃষ্টি হয় এটা বৃষ্টির সময়? কারণ তিনি যে অপরাজিত আছেন ইংল্যান্ডের ২য় ইনিংসে একমাত্র হাফ সেঞ্চুরিয়ান হিসেবে ৫০ রান করে আবার রবিনসন পাকিস্তানের ৪ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে লরেন্সকে সঙ্গ দিতে এসে ২ রানে অপরাজিত আছেন তাই পাকিস্তানি ব্যাটারদের বিপরিত চিত্র হয়তো ইংল্যান্ডের ড্রেসিং রুমে, হওয়ারই কথা কারণ ৩৫৭ রানে যে তার দল এখন এগিয়ে আছে যদিও ২য় ইনিংসে কিছুটা ব্যাটিং বিপর্যে পড়েছে ইংল্যান্ড তারপর ও প্রথম ইনিংসে ১৮০ রানের লিড নিয়ে ইংল্যান্ডের বোলাররা এখন হোম গ্রাউন্ডে পাকিস্তানি ব্যাটারদের বিপক্ষে ছড়ি ঘোরানোর অপেক্ষায় যে আছে তাতে আজ বৃষ্টি থামুক বা না থামুক।

পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান

পাকিস্তানি বোলাররা অবশ্য ঠিক ঠাক বল করেছে তা বলাই যায় কারণ প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪টি উইকেট নিয়েছেন আব্বাস আর মোহাম্মাদ আলী নিয়েছেন ৩টি কিন্তু তাদের ব্যাটাররা যে এভাবে যাওয়া আসার মিছিল করবে তা কি তারা জানতেন জানলেই বা আর করার কি ছিল এর চেয়ে ভাল বোলিং! ২য় ইনিংসে যে ইংল্যান্ড সুবিধা করতে পেরেছে তা কিন্তু নয় আব্বাস নিয়েছেন ৩টি আর খুররম শেহজাত ও মোহাম্মদ আলী নিয়েছেন ২টি করে উইকেট। তবে আজ যদি আর খেলা নাও হয় ইংল্যান্ড ২য় ইনিংস ঘোষনা করে জয়ের জন্য পাকিস্তানকে ৩৫৮ রানের চ্যালেঞ্জ জানালেও অবাক হওয়ার কিছু নেই তবে খেলা যেহেতু আরো দুদিন বাকি আজ বাদে তাই আজই হয়তো ইংল্যান্ড ইনিংস ঘোষনার দিকে যেতে চাইবেনা যা করার তা হয়তো তারা আগামী কালই করবে।

লিডসে সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ১০৩ রানে জিতে ইংল্যান্ড ৩ ম্যাচ টেস্ট সিরিজে ১-০ এগিয়ে আছে তাই পাকিস্তানের এখন বৃষ্টির গান গাওয়া ছাড়া আর কোন উপায় আছে বলে মনে হয় না। পাকিস্তানের প্রথম ইনিংসে ডাবল ডিজিট স্পর্শ করেছেন ওপেনার আযান আওয়েজ ৪৬ এবং শাকিল ১৬ আর সবাই ১ ডিজিট করে রান করেছেন। সিরিজের ৩ টেস্ট ৯ সেপ্টেম্বর বার্মিংহামে অনুষ্ঠিত হবে। এই রিপোট লেখার সময় রাত ১১টা ৪৫ মিনিট তখনও বৃষ্টিতে খেলা বন্ধ ছিল।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles