হঠাৎ করে ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাভিয়ের মাশচেরানো। এই আর্জেন্টাইনের স্থলাভিষিক্ত হয়েছেন গুইলারমো হোয়োস। অন্তর্বর্তী সময়ে তিনি দায়িত্ব পালন করবেন। নতুন কোচ দলের অধিনায়ক বিশ্বকাপ জয়ী লিওনেল মেসির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দায়িত্ব নেওয়ার পর হোয়োস বলেন, মেসির সঙ্গে আবার কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। হোয়োসের কৃতজ্ঞতা প্রকাশ যেনো পাওনা পরিশোধ করা।
দ্বিতীয়বার মেসির কোচ
মূলত এবার নিয়ে হোয়োস দ্বিতীয়বার লিওনেল মেসির কোচ হলেন। আজ থেকে ২০ বছর আগেও মেসির কোচ ছিলেন তিনি। লিওনেল মেসি যখন লা মাসিয়া একাডেমীর খেলোয়াড় ছিলেন তখন সেখানে কোচের দায়িত্বে ছিলেন এই হোয়োস। সে সময়ে ২০০৫ সালে এক সংবাদ সম্মেলনে হোয়োসের প্রতি কৃতজ্ঞতার কথা জানিয়েছিলেন মেসি।
সে সময় মেসি বলেছিলেন, আমি যখন বার্সেলোনা পা রাখি তখন থেকেই তিনি আমার সঙ্গে রয়েছেন। তিনি আমাকে অনেক সহায়তা করেছেন। সবসময় তিনি আমার খেয়াল রেখেছেন। প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন, আমি আজ যেখানে রয়েছি সেখানে পৌঁছাতে তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন।
দীর্ঘ ২০ বছর পর আবার মেসি ও হোয়োস একই সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। দুইজনের মধ্যে সম্পর্কটা শুধু গুরু-শিষ্য নয়, বন্ধুত্বেরও।

এখন ভিন্ন ভূমিকায়
গত বুধবার দায়িত্ব নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে হোয়োস বলেন, আমি এখনো ক্লাবের সঙ্গে আছি, তবে এখন পরিস্থিতি ভিন্ন। কয়েকদিন আগে আমি ভিন্ন ভূমিকায় ছিলাম। ক্লাবের প্রয়োজনে এখন আমি অন্য ভূমিকায়।
মেসির সঙ্গে বন্ধুত্ব প্রসঙ্গে মোয়োস বলেন, বন্ধুত্ব কখনো দামাদামি করে হয় না। আমাদের মধ্যে একটি বন্ধুত্ব রয়েছে, বহু বছর ধরে এটি টিকে রয়েছে। তবে সেই বন্ধুত্বের মানে এই নয় যে, আমরা প্রতিদিন তার গায়ে একেবারে গায়ে গায়ে লেগে থাকব। সারাক্ষণ তার ওপর নজর রাখবো।
পরবর্তী ম্যাচ শনিবার
ইন্টার মায়ামি তাদের পরবর্তী ম্যাচ খেলবে শনিবার। এদিন তাদের প্রতিপক্ষ কলোরাডো র্যাপিডস। অ্যাওয়েতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ঘরোয়া লিগে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই লিওনেল মেসির ইন্টার মায়ামি। সর্বশেষ চার ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারিয়েছে তারা। তিন ম্যাচে ড্র করেছে। একটি মাত্র ম্যাচে জয় তাদের। মেজর সকার লিগে সাত ম্যাচে মাত্র তিন জয় তাদের। মৌসুম শুরু হয়েছিল হার দিয়ে। লস অ্যাঞ্জেলস এফসির কাছে হেরেছিল তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















